ফেসবুক ব্যবহারকারীদের জন্য সতর্কবার্তা

ইশতিয়াক হাসান
১১ অক্টোবর ২০২৩, ২০:১৪ আপডেট : ১১ অক্টোবর ২০২৩, ২০:১৪

সম্প্রতি ফেসবুকে নতুন একটি স্ক্যাম ছড়িয়েছে। বিজ্ঞাপনের মাধ্যমে ছড়ানো স্ক্যামটিতে বলা হচ্ছে জো ম্যালনের ৩৫০ পাউন্ডের অ্যাডভেন্ট ক্যালেন্ডার মাত্র ৩০ পাউন্ডে বিক্রি হচ্ছে। এরকম সাতটি বিজ্ঞাপন পাওয়া গেছে বলে জানায়, সংবাদ মাধ্যম ডেইলি মেইল। এসব বিজ্ঞাপনের মধ্যে কয়েকটি রয়েছে যা ম্যালিসিয়াস ওয়েবসাইটে প্রবেশ করিয়ে ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিচ্ছে।

সংবাদ মাধ্যমটি জানায়, জো ম্যালন প্রতিবছর তার বিভিন্ন পণ্যের ওপর ছাড়ের অফার দেয়। এ বছর এটি সেপ্টেম্বরের শেষ নাগাদ হয়ে গেছে। স্ক্যামাররা সেটাকেই ব্যবহার করে কাজ করছে। এসব স্ক্যাম বিজ্ঞাপনের ওপর ক্লিক করলে ব্যবহারকারীকে একটি ওয়েবসাইটে নিয়ে যাওয়া হবে, যেখানে পণ্যের একটি দীর্ঘ বর্ণনা থাকবে। সেটার পেমেন্ট পেজে ব্যবহারকারীর নাম, ঠিকানা, ই-মেইল, ফোন নম্বর এবং কার্ডের বিস্তারিত চাওয়া হবে। সেখানে অফারে আবার কাউন্টডাউন টাইমারও ব্যবহার করা হয়েছে। মূলত ব্যবহারকারী কোনও যাচাই না করে তড়িঘড়ি কেনার প্রক্রিয়া শেষ করে এজন্য এটি ব্যবহার করা হয়। তবে সেখানকার টেক্সটে থাকা অনেক বানান এবং ব্যাকরণগুত ভুল দেখেই বোঝা যায় এগুলো স্ক্যাম সাইট।

কনজুমার ল এক্সপার্ট লিসা ওয়েব বলেন, এমন দেখলে ফেসবুকের উপরে ডান পাশে তিন ডটওয়ালা বাটনে ট্যাপ করে ‘রিপোর্ট’ সিলেক্ট করে অভিযোগ করে দিতে হবে। আর ভুলবশত তথ্য দিয়ে থাকলে জরুরিভিত্তিতে ব্যাংকে যোগাযোগ করতে বলেছেন তিনি।

এছাড়া তিনি বলেন, সন্দেহজনক কোনও ওয়েবসাইটে প্রবেশ না করা বা করলেও সেখানে ব্যক্তিগত কোনও তথ্য দেওয়া যাবে না। পণ্য কেনার জন্য তাদের অফিশিয়াল ব্র্যান্ড পেজ ফলো করার পরামর্শ দিয়েছেন তিনি।

/এইচএএইচ/আরআইজে/
সম্পর্কিত
ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা, জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ফেসবুকের ভ্রমণ পোস্ট দেখে গন্তব্য বাছাইয়ের আগে যা যাচাই করবেন
প্লে-স্টেশনের জন্য সনির নতুন দুই পালস হেডসেট, কী কী থাকছে
সর্বশেষ খবর
রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র ভাঙচুরে ‘সরকার দুঃখিত ও বিব্রত’
রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র ভাঙচুরে ‘সরকার দুঃখিত ও বিব্রত’
বিশ্বের ভ্রমণ মানচিত্রে রাজত্ব করছে যে ১০ দেশ
বিশ্বের ভ্রমণ মানচিত্রে রাজত্ব করছে যে ১০ দেশ
প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে যা বললেন ভারতের হাইকমিশনার
প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে যা বললেন ভারতের হাইকমিশনার
‘আপনার শিশুকে টিকা দিন’ কথাটা কি আমরা ভুলে গেছি?
‘আপনার শিশুকে টিকা দিন’ কথাটা কি আমরা ভুলে গেছি?
সর্বাধিক পঠিত
প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি
প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি
এনসিপিতে নতুন পরিচয়ে সারজিস আলম
এনসিপিতে নতুন পরিচয়ে সারজিস আলম
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
শেখ হাসিনার জন্মদিনে জবিতে প্রকাশ্যে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মসূচি
শেখ হাসিনার জন্মদিনে জবিতে প্রকাশ্যে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মসূচি