কল করার সময় লোকেশন লুকানো যাবে হোয়াটসঅ্যাপে

ইশতিয়াক হাসান
১০ নভেম্বর ২০২৩, ১০:৫১আপডেট : ১০ নভেম্বর ২০২৩, ১০:৫১

নতুন একটি ফিচার এনেছে হোয়াটসঅ্যাপ যার মাধ্যমে অন্য কারও সঙ্গে কথা বলার সময় নিজের লোকেশন লুকিয়ে রাখা যাবে। প্রোটেক্ট আইপি অ্যাড্রেস ইন কলস নামে এই অপশনটির মাধ্যমে হোয়াটসঅ্যাপ সার্ভারের মাধ্যমে নিজের আইপি অ্যাড্রেস লুকিয়ে ফেলা যাবে। এর মাধ্যমে অপরজন ব্যবহারকারীর আইপি অ্যাড্রেস এবং ভৌগোলিক অবস্থানের কোনও তথ্য পাবে না।

একটি ব্লগপোস্টে হোয়াটসঅ্যাপ জানায়, আজকাল বেশিরভাগ কলিং প্রোডাক্টে ব্যবহারকারীদের ভেতর পিয়ার-টু-পিয়ার কানেকশন থাকে। ডিরেক্ট কানেকশনের মাধ্যমে দ্রুত ডাটা ট্রান্সফার হয় এবং কলিং-এর মান উন্নত হয়। কিন্তু সমস্যা হলো এর মাধ্যমে উভয় পক্ষেরই আইপি অ্যাড্রেস জানা থাকতে হয়। তারা আরও বলে, আইপি অ্যাড্রেসে এমন তথ্য থাকে যা প্রাইভেসি সচেতন ব্যবহারকারীদের পছন্দ নাও হতে পারে। নতুন এই ফিচার যোগ করার মাধ্যমে ব্যবহারকারীদের প্রাইভেসিতে নতুন একটি স্তর যোগ করা সম্ভব হলো।

তবে এটি ব্যবহার করলে কলিং-এর মান একটু কমতে পারে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। লেখা আসতে পারে “আপনার কল এন্ড-টু-এন্ড এনক্রিপটেড”। এর মাধ্যমে অন্য কেউ এমনকি স্বয়ং প্রতিষ্ঠানও তাদের কথা শুনতে পারবে না।

এটি চালু করতে চাইলে সেটিংস এ গিয়ে প্রাইভেসিতে যেতে হবে। এরপর অ্যাডভান্স এ যেতে হবে। এর পর সেখানে থাকা “প্রোটেক্ট আইপি অ্যাড্রেস ইন কলস” অন অথবা অফ করে ব্যবহার করতে পারবে।

/এইচএএইচ/এমএস/
সম্পর্কিত
নতুন গ্যালাক্সি এ২৭ ৫জি স্মার্টফোন নিয়ে বাজারে এলো স্যামসং
মনিটর কিনতে চান? চোখের আরামের জন্য কোন বিষয়গুলো দেখবেন
যে কারণে চালুর ২৪ ঘণ্টার মধ্যেই একটি এআই ফিচার বন্ধ হলো
সর্বশেষ খবর
সব রিক্রুটিং এজেন্সির জন্য মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত করার দাবি
সব রিক্রুটিং এজেন্সির জন্য মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত করার দাবি
বার কাউন্সিল পরীক্ষায় প্রতারণা: দুই প্রার্থী আজীবন নিষিদ্ধ
বার কাউন্সিল পরীক্ষায় প্রতারণা: দুই প্রার্থী আজীবন নিষিদ্ধ
অন্ধকারের ভেতর আলো 'জানালাবিহীন ঘর'
অন্ধকারের ভেতর আলো 'জানালাবিহীন ঘর'
স্থগিতের পর সংশ্লিষ্ট হিসাবের তথ্যও জানাতে হবে বিএফআইইউকে
স্থগিতের পর সংশ্লিষ্ট হিসাবের তথ্যও জানাতে হবে বিএফআইইউকে
সর্বাধিক পঠিত
নাটোরের ডিসি প্রত্যাহার, এক উপজেলার ইউএনও বদলি
নাটোরের ডিসি প্রত্যাহার, এক উপজেলার ইউএনও বদলি
আস্ত খাসি না দেওয়ায় বর বললেন ‘তুই বিয়ে কর’, বিয়ে না দিয়ে বের করে দিলেন কনের বাবা
আস্ত খাসি না দেওয়ায় বর বললেন ‘তুই বিয়ে কর’, বিয়ে না দিয়ে বের করে দিলেন কনের বাবা
আরেক কনেকে বিয়ে করলেন সেই প্রবাসী, পাতে পেলেন আস্ত খাসি
আরেক কনেকে বিয়ে করলেন সেই প্রবাসী, পাতে পেলেন আস্ত খাসি
ছুটির দিনে ঘুরতে বের হয়েছিলেন, ধরে পিটিয়ে মেরে ফেললো একদল লোক
ছুটির দিনে ঘুরতে বের হয়েছিলেন, ধরে পিটিয়ে মেরে ফেললো একদল লোক
মহাসড়কে এআই ক্যামেরার অ্যাকশন শুরু, ৩ ঘণ্টায় ৩৭৯ মামলা
মহাসড়কে এআই ক্যামেরার অ্যাকশন শুরু, ৩ ঘণ্টায় ৩৭৯ মামলা