বিটিআরসি চেয়ারম্যানের সঙ্গে বিআইজিএফ চেয়ারপারসনের সাক্ষাৎ

টেক ডেস্ক
১২ ফেব্রুয়ারি ২০২৪, ২২:০২আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৪, ২২:০২

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান মো. মহিউদ্দিন আহমেদের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ ইন্টারনেট গভর্নেন্স ফোরামের (বিআইজিএফ) চেয়ারপারসন হাসানুল হক ইনু।

সোমবার (১২ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসি কার্যালয়ে এ সাক্ষাৎ পর্ব অনুষ্ঠিত হয়।

বিটিআরসি চেয়ারম্যান বিআইজিএফ ছাড়াও টেকসই ইন্টারনেট গভর্নেন্স ব্যবস্থাপনা উন্নয়নে স্বীয় প্রতিষ্ঠানের তরফ থেকে সব ধরনের সহযোগিতার কথা জানিয়ে বলেন, ইন্টারনেট গভর্নেন্সের ব্যবস্থাপনা উন্নয়নে ২০০৯ সাল থেকে বিটিআরসি সব ধরনের সহযোগিতা করে আসছে। ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।

বিআইজিএফ’র নির্বাহী কমিটির ভাইস চেয়ারপারসন এএইচএম বজলুর রহমান এবং সেক্রেটারি জেনারেল মোহাম্মদ আব্দুল হক অনু এ সময় উপস্থিত ছিলেন। দেশের ইন্টারনেট গভর্নেন্স উন্নয়নে সম্ভাব্য ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিটিআরসি চেয়ারম্যানের সঙ্গে আলোচনায় অংশ নেন বিটিআরসির সিস্টেম অ্যান্ড সার্ভিসেস বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ খলিল-উর-রহমান এবং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অপারেশন বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল কাজী মুস্তাফিজুর রহমান।

বিটিআরসি চেয়ারম্যান আগামী এক বছরের একটি কর্ম পরিকল্পনা, ইন্টারনেট সাক্ষরতা, সামিট অব দ্য ফিউচার, গ্লোবাল ডিজিটাল কম্প্যাক্ট, ডট বাংলা এবং ইন্টারনেট গভর্নেন্স ফোরামের জাতীয়, আঞ্চলিক এবং আন্তর্জাতিক সভায় যোগদানের জন্য প্রস্তুতি গ্রহণ সংক্রান্ত বিষয়গুলি অন্তর্ভুক্ত করার জন্য অনুরোধ করেন।

/এইচএএইচ/এমএস/
সম্পর্কিত
বিটিআরসিতে নিয়োগে অনিয়ম-দুর্নীতি: হাইকোর্টের রুল
বিআরটিসিতে ইন্টার্নশিপের সুযোগ, মাসিক ভাতা ১০ হাজার
স্পেকট্রাম নিলাম থেকে সরে দাঁড়াল রবি, রইলো শুধু গ্রামীণফোন
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম