আসছে এইচএমডি'র প্রথম স্মার্টফোন

ইশতিয়াক হাসান
২৫ ফেব্রুয়ারি ২০২৪, ২৩:৪০আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৪, ২৩:৪০

স্মার্টফোনের জগতে আত্মপ্রকাশ ঘটাতে যাচ্ছে এইচএমডি। সম্প্রতি ফোনটির একটি অফিশিয়াল রেন্ডার প্রকাশ করেছে সংবাদমাধ্যম ৯১-মোবাইল। আর এই প্রথমবারের মতো ‘এইচএমডি’ নামে তাদের নিজস্ব ফোন বাজারে আনতে যাচ্ছে। আশা করা হচ্ছে, এবার প্রতিষ্ঠানটি দুটি ফোন বাজারে আনবে। আইএমইআই ডাটাবেজ বিশ্লেষণ করে এমনটাই নিশ্চিত করেছে সংবাদমাধ্যমটি।

৯১-মোবাইল জানায়, আইএমইআই ডাটাবেজ থেকে যে দুটি ফোনের তথ্য পাওয়া গেছে তাদের মডেল নম্বর হলো, এন১৫৯ভি এবং টিএ-১৫৮৫। এদিকে সংবাদমাধ্যমটি এইচএমডি’র একটি সূত্র থেকে এন১৫৯ভি-এর একটি ছবি সংগ্রহ করেছে।

ধারণা করা হচ্ছে এইচএমডি’র প্রথম স্মর্টফোনটি হবে লোয়ার মিডরেঞ্জের একটি ফোন। এর কালো রঙের ফোনের পেছনের অংশটি ম্যাট ফিনিশড। তবে ব্যাক প্যানেলের ম্যাটেরিয়াল এখনও নিশ্চিত নয়। ফ্রেমটি প্লাস্টিকের হতে পারে।

সামনের ডিসপ্লেতে একটি পাঞ্চ-হোল সেলফি ক্যামেরা রয়েছে। পাওয়ার এবং ভলিউম বাটন রয়েছে ডিভাইসটি ডান পাশে। এছাড়া ফোনটিতে এইচএমডি’র নতুন লোগো ব্যবহার করা হয়েছে, যা গত বছর ইইউআইপিও-এর তালিকায় প্রথম দেখা যায়। ব্র্যান্ডটি তাদের ফোনের সারিতে এখন থেকে নতুন ব্র্যান্ড পরিচিত দিয়েই ফোন বের করতে পারে বলে মন্তব্য করেছে সংবাদমাধ্যমটি।

/এইচএএইচ/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম