ইউটিউব শর্টসে যুক্ত হচ্ছে গুগলের এআই ভিডিও মডেল

তথ্যপ্রযুক্তি ডেস্ক
২৫ সেপ্টেম্বর ২০২৪, ১৭:৪৬আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১৭:৪৬

ছোট ছোট ভিডিওর জনপ্রিয়তা এখন বিশ্বজুড়ে। ফেসবুক বা ইন্সটাগ্রাম রিলস কিংবা ইউটিউবের শর্টস ভিডিও পছন্দ করেন অনেকের। এগুলো থেকে সহজে আয় করাও সম্ভব। এবার কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে দ্রুত ভিডিও তৈরির সুযোগ দিতে ইউটিউব শর্টসে গুগলের ‘ভিও’ এআই ভিডিও মডেল যুক্ত করতে যাচ্ছে ইউটিউব। গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা মডেলটি কাজে লাগিয়ে দ্রুত ও সহজে পছন্দের ভিডিও তৈরি করা যাবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

গুগলের ভিও মডেলটি ওপেনএআইয়ের তৈরি ‘সোরা’ মডেলের মতোই স্বয়ংক্রিয়ভাবে উন্নত মানের ভিডিও তৈরি করতে পারে। এটি ব্যবহার করে সর্বোচ্চ ১ হাজার ৮০ পিক্সেলের ছয় সেকেন্ডের ভিডিও তৈরির পাশাপাশি সিনেমার মতো আবহও যোগ করা যাবে। এর ফলে নির্মাতারা ভিডিওর বিষয়বস্তু লিখে সহজেই আকর্ষণীয় শর্টস ভিডিও তৈরি করতে পারবেন ।

এছাড়া পুরোনো ভিডিও সম্পাদনা ও রিমিক্স করে নতুন ভিডিও তৈরি করা যাবে বলে জানিয়েছে ইউটিউব। তবে এআই মডেলটি দিয়ে তৈরি সব ভিডিওতে ডিপমাইন্ডের জলছাপ দেখা যাবে। এর ফলে দর্শকেরা সহজেই বুঝতে পারবেন ভিডিওটি তৈরি করা হয়েছে এইআই প্রযুক্তি ব্যবহার করে। 

তথ্যসূত্র: টেকক্রাঞ্চ

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের