স্মার্টফোনের ডিসপ্লে নিয়ে বিভ্রান্ত? জেনে নিন কোন ডিসপ্লে আপনার জন্য সেরা

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৮ জুলাই ২০২৬, ১০:৩০আপডেট : ২৮ জুলাই ২০২৬, ১০:৩০

নতুন স্মার্টফোন কেনার সময় ক্যামেরা, র‍্যাম, প্রসেসরের মতো বিষয়গুলো ক্রেতার কাছে গুরুত্ব পেলেও, ডিসপ্লে অধিকাংশ ক্ষেত্রেই উপেক্ষিত হয়। তার ওপর বর্তমান স্মার্টফোনগুলোতে আইপিএস, এলসিডি, ওলেড, অ্যামোলেড সহ হরেক নামের ডিসপ্লের ধরণ সাধারণ ক্রেতাদের বিভ্রান্ত করে দেওয়ার জন্য যথেষ্ট। তবে প্রত্যেকটি ডিসপ্লে শুধু নামেই আলাদা নয়, এদের পিক্সেল নিয়ন্ত্রণের পদ্ধতি, আলো উৎপাদনের কৌশল, রঙ প্রদর্শনসহ সবকিছুর মধ্যেই পার্থক্য রয়েছে। দিনের একটি বড় সময় স্মার্টফোনের পর্দার দিকেই আমাদের চোখ থাকে। তাই প্রয়োজন ও বাজেট অনুযায়ী সঠিক ডিসপ্লে বেছে নিতে বিভিন্ন ডিসপ্লে প্রযুক্তি সম্পর্কে ধারণা থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

টিএফটি এলসিডি (থিন ফিল্ম ট্রানজিস্টর লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে)

টিএফটি এলসিডি হলো সবচেয়ে পুরোনো এবং বহুল ব্যবহৃত এলসিডি প্রযুক্তিগুলোর একটি। এতে প্রতিটি পিক্সেল থিন ফিল্ম ট্রানজিস্টর দিয়ে নিয়ন্ত্রিত হলেও আলো তৈরির জন্য একটি আলাদা এলইডি (লাইট এমিটিং ডায়োড) ব্যাকলাইট প্রয়োজন হয়। ফলে কালো অংশ পুরোপুরি কালো দেখায় না এবং কনট্রাস্টও সীমিত থাকে। পাশাপাশি ভিউইং অ্যাঙ্গেল ও কালার একুরেসি তুলনামূলক কম। তবে উৎপাদন খরচ কম হওয়ায় এটি এখন অধিকাংশ বাজেট স্মার্টফোনেই ব্যবহৃত হয়।

আইপিএস এলসিডি (ইন-প্লেন সুইচিং লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে)

আইপিএস এলসিডি মূলত টিএফটি এলসিডির উন্নত সংস্করণ। এতে লিকুইড ক্রিস্টাল একই সমতলে ঘোরে, ফলে রঙের নির্ভুলতা, ভিউইং অ্যাঙ্গেল এবং উজ্জ্বলতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। ছবি বা ভিডিও এডিটিং এবং মাল্টিমিডিয়ার ক্ষেত্রে আইপিএস এলসিডি ভালো কালার একুরেসি বজায় রাখায়, অনেকেরই এই ডিসপ্লেটি পছন্দ। যদিও এটিতে ব্যাকলাইটের আবশ্যকতার কারণে প্রকৃত বা গাঢ় কালো রঙ পাওয়া যায় না।

ওলেড (অর্গানিক লাইট এমিটিং ডায়োড)

 

ওলেড প্রযুক্তিতে কোনও ব্যাকলাইট থাকে না। বরং প্রতিটি সেলফ-এমিসিভ পিক্সেল নিজেই আলো উৎপন্ন করে। ফলে কোনও পিক্সেল বন্ধ থাকলে সেটি সম্পূর্ণ কালো দেখায়, যা ইনফিনিট কনট্রাস্ট রেশিও তৈরি করে। এর ফলে সিনেমা দেখা, এইচডিআর (হাই ডাইনামিক রেঞ্জ) কনটেন্ট উপভোগ করা, এমনকি ব্যাটারি সাশ্রয়ের ক্ষেত্রে ওলেড ডিসপ্লে ভালো ফল দেয়। এছাড়া ওলেড প্যানেল পাতলা ও নমনীয় হওয়ায় সম্প্রতি ফোল্ডেবল ফোনেগুলোতে ডিসপ্লেটি ব্যবহৃত হয়।

অ্যামোলেড (অ্যাক্টিভ ম্যাট্রিক্স অর্গানিক লাইট-এমিটিং ডায়োড)

অ্যামোলেড হলো ওলেড ডিসপ্লের উন্নত সংস্করণ। এতে অ্যাক্টিভ ম্যাট্রিক্স প্রযুক্তির মাধ্যমে প্রতিটি পিক্সেল দ্রুত নিয়ন্ত্রিত হয়, ফলে রেসপন্স টাইম কমে এবং উচ্চ রিফ্রেস রেট সহজে সমর্থন করে। এর ফলেই ১২০হার্টজ বা ১৪৪হার্টজ ডিসপ্লেতে মসৃণ স্ক্রলিং ও গেমিং উপভোগ করা যায়। সাথে এর প্রকৃত কালো রঙ জেনারেট করার সক্ষমতার কারণে এর দুর্দান্ত কালার একুরেসির জন্য ডিসপ্লেটি জনপ্রিয়। বর্তমানে অধিকাংশ মিড-রেঞ্জ ও ফ্ল্যাগশিপ অ্যান্ড্রয়েড স্মার্টফোনে অ্যামোলেড ডিসপ্লে ব্যবহৃত হচ্ছে।

সুপার অ্যামোলেড ও ডাইনামিক অ্যামোলেড

সুপার অ্যামোলেডে টাচ সেন্সর সরাসরি ডিসপ্লের সঙ্গে একীভূত থাকে। ফলে স্ক্রিন আরও পাতলা হয়, প্রতিফলন কমে এবং সূর্যের আলোতেও দৃশ্যমানতা বাড়ে। অন্যদিকে ডাইনামিক অ্যামোলেডে এইচডিআর ১০+, উন্নত কালার ক্যালিব্রেশন, উচ্চতর ব্রাইটনেস এবং কম ব্লু লাইট এমিশনের মতো আধুনিক সব ফিচার সহ বর্তমানে স্যামসাংয়ের প্রিমিয়াম গ্যালাক্সি সিরিজের ফোনগুলোতে এই ডিসপ্লে বেশি দেখা যায়।

এলটিপিও ওলেড (লো-টেম্পারেচার পলিক্রিস্টালাইন অক্সাইড ওলেড)

এলটিপিও ওলেড বর্তমানে সবচেয়ে উন্নত স্মার্টফোন ডিসপ্লে প্রযুক্তিগুলোর একটি। এটি ভ্যারিয়েবল রিফ্রেস রেট (ভিআরআর) সমর্থন করে, অর্থাৎ প্রয়োজন অনুযায়ী ডিসপ্লের রিফ্রেশ রেট ১হার্টজ থেকে ১২০হার্টজ বা তার বেশি পরিবর্তন করতে পারে। উদাহরণস্বরূপ, ই-বুক পড়ার সময় রিফ্রেশ রেট কমে ব্যাটারি সাশ্রয় হয়, আবার গেম খেলার সময় তা বেড়ে যায় বেশি ফ্রেম জেনারেটের জন্য। আইফোন প্রো, গ্যালাক্সি আলট্রা সহ অন্যান্য ফ্ল্যাগশিপ সিরিজের ফোনে এই ডিসপ্লে ব্যবহৃত হচ্ছে।

রেটিনা, লিকুইড রেটিনা ও সুপার রেটিনা এক্সডিআর

এগুলো আলাদা কোনও ডিসপ্লে প্রযুক্তি নয়। অ্যাপলের ডিসপ্লের ব্র্যান্ডিংয়ের জন্য তাদের ফোন ও আই প্যাডে ব্যবহৃত ডিসপ্লের ফিচার বুঝানোর সুবিধার্থে এই নামগুলো দেওয়া। রেটিনা ডিসপ্লে বলতে উচ্চ পিক্সেল ডেনসিটি সম্বলিত স্ক্রিন বোঝায়, যেখানে স্বাভাবিক দূরত্ব থেকে পৃথক পিক্সেল চোখে পড়ে না। লিকুইড রেটিনা মূলত উন্নত আইপিএস এলসিডি ডিসপ্লে, আর সুপার রেটিনা এক্সডিআর হলো ওলেড ডিসপ্লে, যেখানে এইচডিআর, উচ্চ উজ্জ্বলতা এবং আরও উন্নত কনট্রাস্ট পাওয়া যায়।

/ইউএস/আরকে/
সম্পর্কিত
মোবাইল ব্যাংকিং প্রতারণা এড়াতে যেসব সতর্কতা মেনে চলবেন
সেলফি ভিডিও দিয়েই মিলবে গুগল অ্যাকাউন্টে প্রবেশাধিকার 
ছয় দশক পর হারিয়ে যাওয়া পরিবারের খোঁজ দিলো চ্যাটজিপিটি
সর্বশেষ খবর
ক্যান্টনমেন্ট থানা এলাকায় কলেজ শিক্ষার্থী গুলিবিদ্ধ
ক্যান্টনমেন্ট থানা এলাকায় কলেজ শিক্ষার্থী গুলিবিদ্ধ
এফোর্ট রিসেশন: অফিসে অতিরিক্ত কাজের দিন কি শেষ
এফোর্ট রিসেশন: অফিসে অতিরিক্ত কাজের দিন কি শেষ
জেন-জিকে ‘আবর্জনার প্রজন্ম’ বলে এবার তোপের মুখে ভারতীয় অভিনেত্রী
জেন-জিকে ‘আবর্জনার প্রজন্ম’ বলে এবার তোপের মুখে ভারতীয় অভিনেত্রী
মোদি সরকারের যে প্রস্তাব ফিরিয়ে দেন আন্দোলনকারীরা
মোদি সরকারের যে প্রস্তাব ফিরিয়ে দেন আন্দোলনকারীরা
সর্বাধিক পঠিত
রাজধানীতে বাস-সিএনজির সংখ্যা অর্ধেক হয়ে গেলো কেন
রাজধানীতে বাস-সিএনজির সংখ্যা অর্ধেক হয়ে গেলো কেন
এক মিনিটেই মিলবে ৫ লাখ টাকা, চার দিনে ২ কোটি
এক মিনিটেই মিলবে ৫ লাখ টাকা, চার দিনে ২ কোটি
বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানি ভাতা বাড়লো
বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানি ভাতা বাড়লো
এসএসসি ও সমমানের ফল প্রকাশের তারিখ ঘোষণা
এসএসসি ও সমমানের ফল প্রকাশের তারিখ ঘোষণা
বাড়িওয়ালা-ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহ করছে ডিএমপি
বাড়িওয়ালা-ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহ করছে ডিএমপি