বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের পরিধি ও জটিলতা দুটোই বাড়ছে। ফেসবুক, ইনস্টাগ্রাম কিংবা টিকটকের মতো প্ল্যাটফর্মগুলোতে একসঙ্গে একাধিক অ্যাকাউন্ট পরিচালনা করা যেকোনও মার্কেটিং এজেন্সির জন্য একটি বড় চ্যালেঞ্জ। সাধারণ স্মার্টফোন বা ব্রাউজার দিয়ে একসঙ্গে অনেকগুলো প্রোফাইল চালাতে গেলে প্রায়ই অ্যাকাউন্ট লক হওয়া বা রিচ কমে যাওয়ার মতো সমস্যায় পড়তে হয়। এই সমস্যার সমাধান হিসেবে ২০২৬ সালে শীর্ষস্থানীয় সোশ্যাল মিডিয়া মার্কেটারদের প্রথম পছন্দ হয়ে উঠেছে ‘ক্লাউড ফোন’ প্রযুক্তি।
সম্প্রতি টেকক্রাঞ্চ ব্র্যান্ড স্টুডিওর একটি প্রতিবেদনে এই খাতের জনপ্রিয় প্ল্যাটফর্ম ‘মাল্টিলগইনের’ কার্যকারিতা ও এর প্রতি মার্কেটারদের আগ্রহের বিষয়টি উঠে এসেছে।
প্রথাগত পদ্ধতির সমস্যা ও ঝুঁকি
ইনস্টাগ্রাম বা টিকটকের মতো অ্যাপগুলো মূলত তৈরি করা হয়েছে ‘এক ব্যক্তি, এক ফোন, এক অ্যাকাউন্ট’— এই ধারণার ওপর ভিত্তি করে। কিন্তু প্রফেশনাল মার্কেটিংয়ের ক্ষেত্রে যখন শত শত অ্যাকাউন্ট পরিচালনা করতে হয়, তখন বিপত্তি ঘটে। আগে মার্কেটাররা অফিসে একের পর এক ফোন অদলবদল করে বা প্রতিটি অ্যাকাউন্টের জন্য আলাদা ফোন কিনে কাজ চালাতেন।
এই পুরোনো পদ্ধতিতে বেশকিছু বড় ঝুঁকি থাকে
অ্যাকাউন্ট ব্লক হওয়া: একই ইন্টারনেট কানেকশন বা ডিভাইস থেকে একাধিক অ্যাকাউন্ট চালালে প্ল্যাটফর্মগুলো সেটিকে ‘স্প্যাম’ হিসেবে চিহ্নিত করে। ফলে রিচ কমে যায় বা অ্যাকাউন্ট রেস্ট্রিক্ট হয়।
ভেরিফিকেশন কোডের ঝামেলা: সঠিক সময়ে সঠিক ফোনে কোড না আসায় অনেক সময় গুরুত্বপূর্ণ মুহূর্তে পোস্টে দেরি হয়ে যায়।
ডিভাইস নষ্ট হওয়ার ভয়: একটি ফোন নষ্ট বা হারিয়ে গেলে তার সঙ্গে থাকা সব অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ হারানোর ঝুঁকি থাকে।
সমাধান দিচ্ছে ‘মাল্টিলগইন’ ক্লাউড ফোন
এই সব ঝামেলার অবসান ঘটাতে মাল্টিলগইন নিয়ে এসেছে ক্লাউড-ভিত্তিক অ্যান্ড্রয়েড ফোন সুবিধা। এটি মূলত একটি ড্যাশবোর্ড; যা উইন্ডোজ, ম্যাক বা লিনাক্স কম্পিউটারে বসেই চালানো যায়। এর মূল বৈশিষ্ট্যগুলো হলো–
আলাদা অ্যান্ড্রয়েড পরিবেশ: প্রতিটি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের জন্য ক্লাউডে একটি করে সম্পূর্ণ আলাদা ভার্চুয়াল অ্যান্ড্রয়েড ডিভাইস পাওয়া যায়। ফলে ইনস্টাগ্রাম বা টিকটকের কাছে মনে হয় প্রতিটি পোস্ট আলাদা আলাদা বাস্তব ফোন থেকেই করা হচ্ছে।
বিল্ট-ইন প্রক্সি: আলাদা কোনও প্রক্সি কেনার প্রয়োজন নেই। এতে প্রক্সি যুক্ত থাকায় যেকোনও নির্দিষ্ট দেশ বা অঞ্চলের দর্শকদের টার্গেট করে সহজেই কাজ করা যায়।
সহজ টিমওয়ার্ক ও এআই ইন্টিগ্রেশন: পাসওয়ার্ড শেয়ার না করেই দলের অন্যান্য সদস্যদের সঙ্গে অ্যাকাউন্টের অ্যাক্সেস শেয়ার করা যায়। এছাড়া লাইক, কমেন্ট বা সাধারণ পোস্টিংয়ের মতো একঘেয়ে কাজগুলো এআই এজেন্টের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে করিয়ে নেওয়া সম্ভব।
খরচ ও অফার
সোশ্যাল মিডিয়া মার্কেটারদের জন্য মাল্টিলগইন একটি ফ্রি প্ল্যান অফার করছে, যেখানে ক্রেডিট কার্ড ছাড়াই পাঁচটি ব্রাউজার প্রোফাইল, একটি মোবাইল প্রোফাইল এবং ২০০ মেগাবাইট প্রক্সি ট্রাফিক আজীবন বিনামূল্যে ব্যবহার করা যাবে।
এছাড়া ক্লাউড ফোন, ব্রাউজার প্রোফাইল ও প্রক্সিসহ এদের পেইড বার্ষিক প্ল্যান শুরু হচ্ছে মাত্র ৭ দশমকি ০৮ ডলার/মাস থেকে। নতুন ব্যবহারকারীদের জন্য প্রতিষ্ঠানটি ‘টিসি৫০’ কোড ব্যবহারে মাসিক প্ল্যানে ৫০ শতাংশ ছাড়ের একটি বিশেষ অফারও দিচ্ছে।
মার্কেটিংয়ের দুনিয়ায় যারা দ্রুত ও নিরাপদে নিজেদের পরিধি বাড়াতে চান, তাদের জন্য এই ক্লাউড ফোন প্রযুক্তি এক যুগান্তকারী সমাধান হিসেবে প্রমাণিত হচ্ছে।
সূত্র: টেকক্রাঞ্চ

ফেসবুক পেজে মাসে লাখ টাকা আয় করবেন যেভাবে







