গেমিং মোবাইল নিয়ে এলো সিম্ফনি

টেক রিপোর্ট
১০ ফেব্রুয়ারি ২০২২, ১৮:৪৭আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২২, ১৮:৪৭

সিম্ফনি এবার নিয়ে এলো  জেড৪৫ নামের নতুন একটি গেমিং স্মার্টফোন। নীল ও সবুজ দুটি রঙে স্মার্টফোনটি পাওয়া যাবে বান্ডল অফারসহ ১০ হাজার ১৯০ টাকায়।

বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) রাজধানীর মিরপুরের একটি কনভেনশন হলে সিম্ফনি মোবাইলের ব্যবস্থাপনা পরিচালক  জাকারিয়া শাহীদ, মার্কেটিং এজেন্সি পিংক’র ব্যবস্থাপনা পরিচালক চিত্রনায়ক রিয়াজ ও সিম্ফনি মোবাইলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর চিত্রনায়িকা শবনম বুবলি স্মার্টফোনটি উদ্বোধন করেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে জাকারিয়া শাহীদ জানান, তরুণ প্রজন্মের কথা মাথায় রেখেই আমরা এই ট্রেন্ডি (সিম্ফনি জেড৪৫) ফোনটি নিয়ে এসেছি। জনপ্রিয় জেড সিরিজের লাইনআপের সর্বশেষ সংস্করণটির নতুন সব ফিচার ব্যবহারকারীদের এক অন্যরকম অভিজ্ঞতা দেবে।

ফোনটিতে অপারেটিং সিস্টেম থাকছে অ্যান্ড্রয়েড ১১, ৬ দশমিক ৫২ ইঞ্চ ভিনচ ডিসপ্লে।১.৮ গিগাহার্টজ’র পাওয়ারফুল ১২ ন্যানোমিটার প্রসেসর ও ইউনিসক’র টাইগার সিরিজের গেমিং চিপসেট টি৬১০ এর সঙ্গে জিপিউ হিসেবে আছে ৬১৪ দশমিক ৪ মেগাহার্টজ এবং ডিডিআর-৪ ভার্সন র্যা ম, ফলে হাই ডিমান্ডিং গেমগুলো খেলা যাবে সহজে।

জেড৪৫ হ্যান্ডসেটটিতে আছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সমৃদ্ধ ডুয়াল রিয়ার ক্যামেরা। ১৩ মেগাপিক্সেল মেইন শ্যুটার আছে ৮ মেগাপিক্সেল এর ফ্রন্ট ক্যামেরা, ৪ জিবি ডিডিআর ফোর র্যা ম এবং ৬৪জিবি ইন্টারনাল স্টোরেজ যা মেমোরি কার্ড এর মাধ্যমে ১২৮ জিবি পর্যন্ত বাড়ানো যাবে। আছে ৫০০০ এমএএইচ লি-পলিমার ব্যাটারি।

/এইচএএইচ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পদ্মা হাসপাতালে অবহেলায় শিশু মৃত্যুর অভিযোগ, সত্যতা পায়নি স্বাস্থ্য অধিদফতর
পদ্মা হাসপাতালে অবহেলায় শিশু মৃত্যুর অভিযোগ, সত্যতা পায়নি স্বাস্থ্য অধিদফতর
ঢাকা দক্ষিণের ২৭ ওয়ার্ড ডেঙ্গুর ‘চরম ঝুঁকিতে’, মাঠে ২৫ হাজার কর্মী
ঢাকা দক্ষিণের ২৭ ওয়ার্ড ডেঙ্গুর ‘চরম ঝুঁকিতে’, মাঠে ২৫ হাজার কর্মী
প্রধানমন্ত্রীর নিরাপত্তা বেষ্টনিতে ‘প্রবেশের চেষ্টা’ : সেই যুবকের জামিন নামঞ্জুর 
প্রধানমন্ত্রীর নিরাপত্তা বেষ্টনিতে ‘প্রবেশের চেষ্টা’ : সেই যুবকের জামিন নামঞ্জুর 
কাবিননামায় আগের বিয়ে, সন্তান ও পরিচয়পত্রের তথ্য অন্তর্ভুক্তির বিষয়ে হাইকোর্টের রুল
কাবিননামায় আগের বিয়ে, সন্তান ও পরিচয়পত্রের তথ্য অন্তর্ভুক্তির বিষয়ে হাইকোর্টের রুল
সর্বাধিক পঠিত
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
‘ভালোবাসি-ভালোবাসি’ বলে পাগল করে ফেলেছিল, এখন বাড়ি আসায় পালিয়ে গেছে
‘ভালোবাসি-ভালোবাসি’ বলে পাগল করে ফেলেছিল, এখন বাড়ি আসায় পালিয়ে গেছে
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার