বড় ডিসপ্লে নিয়ে আসছে মটোরোলার ফোল্ডেবল ফোন

ইশতিয়াক হাসান
০২ জুন ২০২৩, ২০:৫৫আপডেট : ০২ জুন ২০২৩, ২০:৫৫

মটোরোলার ‘ফোল্ডিং রেজর প্লাস’-এর এক্সটার্নাল ডিসপ্লে’র আকৃতি হবে তুলনামূলক বেশ বড়। সেইসঙ্গে একটি সাশ্রয়ী বাজেটের ফোল্ডিং ফোনও আসবে বাজারে। সম্প্রতি এমনটাই জানিয়েছে এনগেজেট। সংবাদমাধ্যমটি জানায়, এই ডিসপ্লেটির সাইজ হবে ৩ দশমিক ৬ ইঞ্চি, এর রেজুলেশন ১০৫৬ বাই ১০৬৬, রিফ্রেশ রেট ১৪৪ হার্জ। সেখানে থাকবে একটি কুইক একসেস প্যানেল, একটি ডেডিকেটেড প্যানেল এবং মিনি গেমস।

সংবাদ মাধ্যমটি জানায়, নতুন ফোনে ফোল্ডিং অ্যাকশনকে আরও উন্নত করা হয়েছে। হ্যান্ড ফ্রি রেকর্ডিং এবং ভিডিও ভিউ করার জন্য ফোনকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে খোলা যাবে। ভাঁজের কব্জাতে নতুন ডিজাইন আনাতে এটিই এখন সবচেয়ে পাতলা মোবাইল বলে দাবি করছে মটোরোলা। ফোনটির ভেতরের ডিসপ্লেটি ৬ দশমিক ৯ ইঞ্চি। যেখানে আগের ফোনটি ছিল ৬ দশমিক ৭ ইঞ্চি। আর অডিওতে করা হয়েছে ডলবি অ্যাটম সাপোর্ট।

প্রসেসরে আগের মতোই স্ন্যাপড্রাগন ৮ প্লাস জেন ১ চিপ ব্যবহার করা হয়েছে, র‌্যাম ৮ জিবি। ক্যামেরাতে নতুনত্ব থাকলেও মেইন ক্যামেরা মাত্র ১২ মেগাপিক্সেল তবে তা ডুয়াল অটোফোকাস। ফলে এটি অনেক কম আলোতে ভালো ফল দেবে। এছাড়া এতে ১৩ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড ক্যামেরা আর ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে। ব্যাটারিতে রয়েছে ৩ হাজার ৮০০ এমএএইচ আর ৩০ ওয়াটের চার্জিং। দাম হতে পারে এক হাজার ডলার।

/এইচএএইচ/ইউএস/
সম্পর্কিত
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতিকারের উপায়
মোবাইল ফোন রাতভর চার্জে রেখে ঘুমান?
মোবাইলের স্ক্রিনে ‘জয়ের’ ফাঁদ, বাস্তবে সর্বনাশ
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে