আব্দুল্লাহ এইচ কাফি ও শেখ আব্দুল আজিজকে আজীবন সম্মাননা দিলো বেসিস

টেক ডেস্ক
১০ ফেব্রুয়ারি ২০২০, ২০:৩৩আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২০, ২২:১০

আজীবন সম্মাননা পেলেন আবদুল্লাহ এইচ কাফি ও শেখ আব্দুল আজিজ দেশের তথ্যপ্রযুক্তি খাতের সফল উদ্যোক্তা আব্দুল্লাহ এইচ কাফি ও শেখ আব্দুল আজিজকে আজীবন সম্মাননা দিলো বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)। সদ্য সমাপ্ত ‌'বেসিস সফটএক্সপো ২০২০' শীর্ষক আয়োজনের সমাপনী অনুষ্ঠানে দু’জনের হাতে আজীবন সম্মাননা স্মারক তুলে দেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। এ সময় তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবীর, সফটএক্সপোর আহ্বায়ক ও বেসিস সহ-সভাপতি (অর্থ) মুশফিকুর রহমান, বেসিস সহ-সভাপতি ফারহানা এ রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

সংগঠনটির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য তুলে ধরা হয়েছে।

এতে বলা হয়, দীর্ঘ ৪০ বছর ধরে দেশের তথ্যপ্রযুক্তি খাতকে দেশে-বিদেশে তুলে ধরার পাশাপাশি বেসিস সদস্য প্রতিষ্ঠানের ব্যবসা বাড়াতে আন্তর্জাতিক পরিসরে নেটওয়ার্ক তৈরিতে ভূমিকা রাখায় আব্দুল্লাহ এইচ কাফিকে আজীবন সম্মাননা জানায় বেসিস।

অনুষ্ঠানে লিডস করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক শেখ আব্দুল আজিজকেও আজীবন সম্মাননা জানায় বেসিস। সম্মাননা স্মারক তুলে দেওয়ার আগমুহূর্তে বেসিসের পক্ষ থেকে বলা হয়, দেশের তথ্যপ্রযুক্তি খাতের বিকাশে ভূমিকা রাখতে সফল সংগঠক হিসেবে দেশীয় এবং আন্তর্জাতিক পরিসরে বিভিন্ন সংস্থায় গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করে চলেছেন তিনি। 

/এইচএএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হাল্যান্ডের জোড়া গোলে পোর্তোকে হারালো ম্যানসিটি
চ্যাম্পিয়ন্স লিগহাল্যান্ডের জোড়া গোলে পোর্তোকে হারালো ম্যানসিটি
আমিনবাজারে পুলিশ কর্মকর্তা হত্যার ঘটনায় আরও ৩ জন গ্রেফতার 
আমিনবাজারে পুলিশ কর্মকর্তা হত্যার ঘটনায় আরও ৩ জন গ্রেফতার 
গোল পেলেন এমবাপ্পে, ইন্টার মিলানকে হারালো রিয়াল
চ্যাম্পিয়ন্স লিগগোল পেলেন এমবাপ্পে, ইন্টার মিলানকে হারালো রিয়াল
জাতিসংঘে তারেক রহমান ও বাংলাদেশের প্রতি ড. খলিলুর রহমানের গভীর কৃতজ্ঞতা প্রকাশ 
জাতিসংঘে তারেক রহমান ও বাংলাদেশের প্রতি ড. খলিলুর রহমানের গভীর কৃতজ্ঞতা প্রকাশ 
সর্বাধিক পঠিত
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
কার্গো থেকে সরানো হলো বিমানের সেই কর্মকর্তা লোটাসকে
কার্গো থেকে সরানো হলো বিমানের সেই কর্মকর্তা লোটাসকে
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি