হুয়াওয়ের নতুন মোবাইল ফোনে গুগলের বিকল্প অ্যাপ গ্যালারি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ মে ২০২০, ২৩:২৬ আপডেট : ২৭ মে ২০২০, ২৩:৪৮

শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ে বাংলাদেশের বাজারে নিয়ে এলো নতুন মোবাইল ফোন ‘ওয়াই-সেভেন-পি’। এতে রয়েছে ৪৮ মেগা পিক্সেলের এআই প্রযুক্তি সম্পন্ন তিনটি ক্যামেরা। ফলে কম আলোতেও দারুণ ছবি তোলা যাবে। এছাড়া ৮ মেগা পিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেলের ক্যামেরা দেবে ১২০ ডিগ্রি ভিউ, যা দুর্দান্ত ল্যান্ডস্কেপ ফ্রেমবন্দিতে সহায়ক হবে। ষেলফি তোলার জন্য আছে ৮ মেগা পিক্সেলের ক্যামেরা।
গুগলের বিকল্প হিসেবে ফোনটিতে রয়েছে নিজস্ব অ্যাপ গ্যালারির সুবিধা। এটি বিশ্বের তৃতীয় বৃহত্তম অ্যাপ মার্কেটপ্লেস। এতে আছে ৫৫ হাজারের মতো অ্যাপ। এর মধ্যে আছে টুইটার, স্ন্যাপচ্যাট, টিকটক, ডিজারের মতো জনপ্রিয় অ্যাপস। বাংলাদেশের অ্যাপের তালিকায় উল্লেখযোগ্য বাংলা ট্রিবিউন, বিডিজবস, রকমারি, দারাজ ডটকম, পিকাবো, নগদ প্রভৃতি।
অ্যান্ড্রয়েড স্মার্টফোনে গুগল যেসব সেবা প্রদান করে থাকে, হুয়াওয়ের অ্যাপ গ্যালারিতে পাওয়া যাবে সেগুলো। যেমন গুগল ড্রাইভের বিকল্প থাকছে হুয়াওয়ের নিজস্ব ক্লাউড স্টোরেজ সেবা। এমনকি গুগল ক্রোমের পরিবর্তে পাওয়া যাবে ডিজিটাল অ্যাসিস্ট্যান্স ব্রাউজার। গুগল প্লে স্টোরের মতোই সেবা দেবে এইচএমএস অ্যাপ স্টোর। 
৮ জিবি র‌্যাম ও ৬৪ জিবি রমের স্মার্টফোনটিতে আছে ৪ হাজার এমএএইচ-এর বিশাল ব্যাটারি। তাই দীর্ঘ সময় ধরে ইন্টারনেট ব্রাউজিং, গেমস খেলা ও গান শোনায় বিঘ্ন ঘটবে না। এছাড়া ৫১২ জিবি পর্যন্ত এসডি কার্ড ব্যবহার করা যাবে। 
কালো ও নীল দুটি রঙে মোবাইল ফোনটি পাওয়া যাচ্ছে। একেকটির দাম পড়বে ১৮ হাজার ৯৯৯ টাকা। 

/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নড়াইলে দুপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ যুবকের মৃত্যু
নড়াইলে দুপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ যুবকের মৃত্যু
শিশুর জ্বর কমছে না? সঙ্গে র‌্যাশ থাকলে চিকিৎসকের পরামর্শ নিন
শিশুর জ্বর কমছে না? সঙ্গে র‌্যাশ থাকলে চিকিৎসকের পরামর্শ নিন
সবুজের গভীরে লুকিয়ে থাকা লাউয়াছড়ার পথে মিলবে বিপন্ন উল্লুকের ডাক
সবুজের গভীরে লুকিয়ে থাকা লাউয়াছড়ার পথে মিলবে বিপন্ন উল্লুকের ডাক
সরকারিভাবে ২৭৯ জনের ব্রুনেইয়ে চাকরির সুযোগ, আবেদনের বাকি ১ দিন
সরকারিভাবে ২৭৯ জনের ব্রুনেইয়ে চাকরির সুযোগ, আবেদনের বাকি ১ দিন
সর্বাধিক পঠিত
চাকরি পাওয়ার খুশিতে বন্ধুদের সঙ্গে দেখা করতে গিয়ে জড়ালেন হত্যা মামলায়
চাকরি পাওয়ার খুশিতে বন্ধুদের সঙ্গে দেখা করতে গিয়ে জড়ালেন হত্যা মামলায়
ইলিশের দাম কেজিতে কমেছে ৩০০ টাকা, বাজারে বেড়েছে সরবরাহ
ইলিশের দাম কেজিতে কমেছে ৩০০ টাকা, বাজারে বেড়েছে সরবরাহ
আগাম কর দিয়েও ৫ শতাংশ ছাড় থেকে বঞ্চিত করদাতারা
আগাম কর দিয়েও ৫ শতাংশ ছাড় থেকে বঞ্চিত করদাতারা
দেশে জ্বালানি তেলের দাম কখন কমবে, জানালেন প্রতিমন্ত্রী
দেশে জ্বালানি তেলের দাম কখন কমবে, জানালেন প্রতিমন্ত্রী
স্লিপার বাসে ‘পোড়া গন্ধ’ পেয়েও থামাননি চালক, আগুনে প্রাণ হারালেন ৯ জন 
স্লিপার বাসে ‘পোড়া গন্ধ’ পেয়েও থামাননি চালক, আগুনে প্রাণ হারালেন ৯ জন