স্কাইপে থেকে মোবাইল ও ল্যান্ডফোনে কল

আনোয়ারুল ইসলাম জামিল
০২ এপ্রিল ২০১৬, ১৪:৩৯আপডেট : ০২ এপ্রিল ২০১৬, ১৪:৩৯

স্কাইপে

স্কাইপের ওয়েব ভার্সন যাতে হারিয়ে না যায় সেজন্য এর ওয়েব ভার্সনটি আপডেট করা হয়েছে। বেশ কিছু নতুন ফিচার যোগ করা হয়েছে। প্রযু্ক্তিবিষয়ক ওয়েবসাইট দ্য নেক্সট ওয়েবের একটি প্রতিবেদনে এ সম্পর্কে বিস্তারিত জানানো হয়েছে।

এখন থেকে ব্যবহারকারীরা তাদের কম্পিউটার থেকে স্কাইপ ব্যবহার করে মোবাইল এবং ল্যান্ডফোনে কল করতে পারবেন। এর জন্য বাড়তি কিছু টাকা খরচ হলেও তার পরিমাণ খুবই সামান্য। তবে এই সুবিধা কোন কোন দেশের ব্যবহারকারীরা ব্যবহার করতে পারবেন সে সম্পর্কে এখনো বিস্তারিত কিছু জানানো হয়নি স্কাইপের পক্ষ থেকে।

এছাড়া স্কাইপেতে ইউটিউবের ভিডিও দেখা যাবে। আগে সাধারণত কোনও লিংক কিংবা ইউআরএল দেওয়া হলে সেটি ডিফল্ট ব্রাউজার নতুন ট্যাব খুলে দেখতে হতো। এখন ইউটিউবের ভিডিও স্কাইপের চ্যাটবক্সেই দেখা যাবে। নতুন ভিডিও দেখার জন্য নতুন উইন্ডো কিংবা ট্যাব খোলার দরকার পড়বে না। স্কাইপের ওয়েব ভার্সনে যোগ করা হয়েছে নোটিফিকেশন সিস্টেম। যার ফলে এটি বর্তমানে অনেকটাই ডেস্কটপ অ্যাপের মতো করে গড়ে উঠবে। অন্য কোনও কাজে ব্যস্ত থাকলেও স্কাইপের নতুন মেসেজের নোটিফিকেশনগুলো আপনি ঠিকই পেয়ে যাবেন ডেস্কটপে।

এ ছাড়াও আর একটি ফিচার যোগ করা হয়েছে স্কাইপেতে। আপনার যদি কোনও বন্ধু স্কাইপে থাকে, তাকেও আপনি চ্যাটিংয়ে আমন্ত্রণ জানাতে পারবেন।

/এইচএএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি