স্বাস্থ্যসেবা দেবে ভার্চুয়াল হাসপাতাল ‘হ্যালো ডক’

টেক রিপোর্ট
১৪ এপ্রিল ২০২০, ২০:৫৫আপডেট : ১৪ এপ্রিল ২০২০, ২১:১০

স্বাস্থ্যসেবা দেবে ভার্চুয়াল হাসপাতাল ‘হ্যালো ডক’

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, জনগণের জীবন সহজ করাই ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের মূল লক্ষ্য। দেশের জনগণকে ঘরে বসে নাগরিক সেবা দিতে প্রযুক্তি ব্যবহারের কোনও বিকল্প নেই। মঙ্গলবার (১৪ এপ্রিল) তার রাজধানীর সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বাংলাদেশের প্রথম ভার্চুয়াল হাসপাতাল ‘হ্যালো ডক’ প্ল্যাটফর্ম-এর উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। অ্যাপ কথা টেকনোলজিস, আমার ল্যাব ও অ্যারগো ভেনচারসের যৌথ উদ্যোগে এটি তৈরি করা হয়েছে।
পলক বলেন, দেশের মানুষের মৌলিক অধিকারগুলো ঘরে ঘরে পৌঁছে দিতে আমরা ডিজিটাল প্ল্যাটফর্মের সর্বোচ্চ ব্যবহার করতে চাই। সেই মুহূর্তে এই ভার্চুয়াল হাসপাতাল কিংবা মেসেঞ্জার বট উদ্বোধনের মধ্য দিয়ে দেশ আরও কয়েক ধাপ এগিয়ে গেলো।
জানা গেছে, প্রাথমিকভাবে প্রায় ৪০ জন ডাক্তারের সমন্বয়ে একটি দক্ষ টিম রোগীদের সেবা প্রদান করবেন এই প্ল্যাটফর্মের মাধ্যমে। মেসেঞ্জার’র মাধ্যমে বিনামূল্যে সেবা নেওয়ার সুযোগ থাকবে। খুব শিগগিরই সেবাটি মোবাইল অ্যাপের মাধ্যমেও দেওয়া হবে। অনলাইনে বিনামূল্যে ডাক্তারের সেবা নিতে আমারল্যাব নামের ফেসবুক পেজে ভিজিট করতে হবে। বিনামূল্যে সেবা নিতে হলে যেতে হবে https://web.facebook.com/amarlab.bd/ এই লিংকে। মেসেজ বট’র মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে সেবাগ্রহণকারীকে ডাক্তারের সঙ্গে ভিডিও কনফারেন্সের জন্য সংযোগ স্থাপন করিয়ে দেওয়া হবে। এছাড়া কথা অ্যাপের মাধ্যমে এই সেবাটি পাওয়া যাবে।
এ সময় দেশীয় লাইফস্টাইল অ্যাপ কথা টেকনোলজিস’র চেয়ারম্যান মাহবুব জামান, আমার ল্যাবের কো-ফাউন্ডার তাজিন শাদীদ ও তামজিদ সিদ্দিক স্পন্দন, প্রধান নির্বাহী ইস্তিয়াক জাহিদ, হেড অব বিজনেস ডেভেলপমেন্ট হাসিব আহমেদ, হেড অব অপারেশনস ডা. সাজ্জাদ রাহাত হোসেন ও অ্যারগো ভেনচারস লিমিটেড’র চেয়ারম্যান ফিদা-ই-জাহির প্রমুখ অনলাইনে উপস্থিত ছিলেন।

/এইচএএইচ/এমআর/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড ও প্রাণহানির ঘটনায় জামায়াত সেক্রেটারির শোক
মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড ও প্রাণহানির ঘটনায় জামায়াত সেক্রেটারির শোক
সমুদ্রে জেলের জালে ধরা পড়লো বিরল প্রজাতির মাছ ‘কিং চান্দা’
সমুদ্রে জেলের জালে ধরা পড়লো বিরল প্রজাতির মাছ ‘কিং চান্দা’
তোমাকে দিয়ে কিছু হবে না, চুপচাপ বসে আমার রিলস দেখো: রাখিকে কঙ্গনা
তোমাকে দিয়ে কিছু হবে না, চুপচাপ বসে আমার রিলস দেখো: রাখিকে কঙ্গনা
ভিড় এড়িয়ে বাংলাদেশের জনপ্রিয় পর্যটনকেন্দ্র ঘোরার কৌশল
ভিড় এড়িয়ে বাংলাদেশের জনপ্রিয় পর্যটনকেন্দ্র ঘোরার কৌশল
সর্বাধিক পঠিত
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান
ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ‘ন্যক্কারজনক’, দ্রুত অপরাসরণ চায় ছাত্রদল
ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ‘ন্যক্কারজনক’, দ্রুত অপরাসরণ চায় ছাত্রদল
স্বরাষ্ট্রমন্ত্রীর প্রস্তাব ও প্রধানমন্ত্রীর নির্দেশে বিশেষ বিশ্ববিদ্যালয় হচ্ছে কক্সবাজারে
স্বরাষ্ট্রমন্ত্রীর প্রস্তাব ও প্রধানমন্ত্রীর নির্দেশে বিশেষ বিশ্ববিদ্যালয় হচ্ছে কক্সবাজারে