হ্যাকারদের কবলে মেসেঞ্জার ব্যবহারকারীরা, সতর্ক থাকুন আপনিও

দায়িদ হাসান মিলন
২১ এপ্রিল ২০২১, ১৯:২৯আপডেট : ২১ এপ্রিল ২০২১, ১৯:২৯

বিশ্বজুড়ে মেসেঞ্জার ব্যবহারকারীরা হ্যাকারদের কবলে পড়ছেন। বিভিন্ন দেশে মেসেঞ্জার ব্যবহারকারীদের লক্ষ্য করে ‘স্ক্যাম ক্যাম্পেইন’ চালানো হচ্ছে বলে জানিয়েছে সিঙ্গাপুরভিত্তিক সাইবার গোয়েন্দা প্রতিষ্ঠান গ্রুপ-আইবি।

ভারতের প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম গেজেটস নাউয়ের এক প্রতিবেদনে বলা হয়, বিশ্বের ৮০টিরও বেশি দেশে মেসেঞ্জার ব্যবহারকারীরা হ্যাকারদের কবলে পড়েছেন। এর মধ্যে ইউরোপ, এশিয়া, মধ্যপ্রাচ্য, উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকা অঞ্চলের ব্যবহারকারীরা থাকতে পারেন।

ফেসবুক মেসেঞ্জারের আপডেট ভার্সন বিতরণের বিজ্ঞাপন দিয়ে হ্যাকাররা ব্যবহাকারীদের তথ্য হাতিয়ে নিচ্ছে। এই কাজে ব্যবহার করা হচ্ছে অন্তত এক হাজার ভুয়া ফেসবুক প্রোফাইল। মেসেঞ্জারে হ্যাকারদের এমন হামলার বিষয়টি নজরে আসে গত বছর সাইবার নিরাপত্তা বিশ্লেষকদের মাধ্যমে। এরপর থেকে এ ধরনের ঘটনা বেড়েই যাচ্ছে।

সাইবার গোয়েন্দা প্রতিষ্ঠান গ্রুপ-আইবি বলছে, মেসেঞ্জারের আপডেট ভার্সন ইনস্টলের জন্য এক ধরনের লিংক সরবরাহ করে হ্যাকাররা। ওই লিংকে ক্লিক করার পর ব্যবহারকারীদের একটি লগ-ইন পেজে নিয়ে যাওয়া হয়। সেখানে তথ্য দিয়ে লগ-ইন করলে ওই তথ্য সরাসরি চলে যায় হ্যাকারদের কাছে। এতে ব্যবহারকারীরা বিপদে পড়েন। বিশেষ করে এর মাধ্যমে অ্যাকাউন্ট জিম্মি করা হয় এবং ব্যক্তিগত তথ্য ফাঁস হয়ে যেতে পারে।

হ্যাকারদের কবল থেকে বাঁচতে মেসেঞ্জার ব্যবহারকারীদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে গ্রুপ-আইবি। প্রতিষ্ঠানটি বলছে, কোনও ধরনের লিংকে ক্লিক করার আগে ভালোভাবে নিশ্চিত হতে হবে। তৃতীয় কোনও মাধ্যম থেকে পাওয়া ওয়েবসাইটে ব্যক্তিগত তথ্য দেওয়া যাবে না, এমনকি ওই ওয়েবসাইটে পরিচিত লোগো থাকলেও। শুধু অফিসিয়াল অ্যাপ বা ওয়েবসাইটে লগ-ইনের তথ্য ব্যবহার করতে হবে।

/এইচএএইচ/এমআর/
সম্পর্কিত
ফেসবুক-টিকটক থেকে মাসে লাখ টাকা আয়ের স্বপ্ন, বাস্তবতা কতটুকু?
মেটার পেইড সাবস্ক্রিপশন: কীভাবে ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ থেকে আয় করবেন?
নাসীরুদ্দীন পাটওয়ারীর মতিঝিলের কার্যালয় বন্ধ ঘোষণা
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম