বন্ধ হচ্ছে উইন্ডোজ-১০ এর সাপোর্ট, এরপর?

দায়িদ হাসান মিলন
১৬ জুন ২০২১, ১৮:৩১আপডেট : ১৬ জুন ২০২১, ১৮:৩১

উইন্ডোজ-১০ এর সাপোর্ট বন্ধ করতে যাচ্ছে মাইক্রোসফট। ২০২৫ সালে প্রতিষ্ঠানটির এই সিদ্ধান্ত কার্যকর হবে। এদিকে চলতি মাসের শেষের দিকে উইন্ডোজ অপারেটিং সিস্টেমের একটি উন্নত ভার্সন উন্মোচন করার প্রস্তুতি নিয়েছে প্রযুক্তি প্রতিষ্ঠানটি।

উইন্ডোজ-১০ উন্মোচন করার সময় এটিকেই অপারেটিং সিস্টেমের শেষ সংস্করণ বলে উল্লেখ করে মাইক্রোসফট। সে হিসাবে উইন্ডোজ-১০ ব্যবহারকারীদের আজীবন আপডেট বা সাপোর্ট পাওয়ার কথা ছিল। তবে শেষ পর্যন্ত ২০২৫ সাল থেকে উইন্ডোজ-১০ এর সাপোর্ট বন্ধ করে দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।

মাইক্রোসফটের এই ঘোষণা থেকে ধারণা করা হচ্ছে, আগের পরিকল্পনা থেকে কিছুটা সরে এসেছে তারা। প্রতিষ্ঠানটির সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৫ সালের ১৪ অক্টোবর থেকে হোম বা প্রো ভার্সন ব্যবহারকারীদের কেউই নতুন কোনও আপডেট বা নিরাপত্তা সমাধান পাবেন না। তাহলে কী হবে ব্যবহারকারীদের?

এতদিন গুঞ্জন ছিল, মাইক্রোসফটের নতুন অপারেটিং সিস্টেম আসছে। অবশেষে সেই গুঞ্জনই সত্যি হতে যাচ্ছে। মাইক্রোসফট জানিয়েছে, তাদের পরবর্তী অপারেটিং সিস্টেম অতীতের সব ইতিহাস ছাড়িয়ে যাবে। ব্যবহারকারীরা দারুণ সব ফিচার পাবেন ওই অপারেটিং সিস্টেমে।

এরই মধ্যে মাইক্রোসফটের আসন্ন উইন্ডজ-১১ অপারেটিং সিস্টেমের বিভিন্ন তথ্য ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। কেউ কেউ নতুন অপারেটিং সিস্টেমটির ছবিও প্রকাশ করেছেন। ফলে উইন্ডোজ-১০ এর সাপোর্ট বন্ধ হলেও চিন্তার কিছু নেই। ব্যবহারকারীদের জন্য আসছে মাইক্রোসফটের সর্বশেষ অপারেটিং সিস্টেম উইন্ডোজ-১১।

প্রসঙ্গত, উইন্ডোজ-১০ বাজারে ছাড়া হয় ২০১৫ সালে। কয়েক বছর পর পর নতুন অপারেটিং সিস্টেম আনার চেয়ে বাড়তি কোনও চার্জ ছাড়াই উইন্ডোজ-১০ নিয়মিত আপডেটের কথা ছিল। তবে এই পরিকল্পনা থেকে শেষ পর্যন্ত সরে এলো মাইক্রোসফট।

অন্যদিকে জনপ্রিয় আরেক অপারেটিং সিস্টেম উইন্ডোজ-৭ এর সাপোর্ট বন্ধ করা হয় ২০২০ সালে। তবে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান তাদের প্রয়োজনে অর্থ পরিশোধের মাধ্যমে উইন্ডোজ-৭ প্রফেশনাল এবং উইন্ডোজ-৭ এন্টারপ্রাইজের আপডেট পেয়ে যাচ্ছে।

/এইচএএইচ/এফএএন/
সম্পর্কিত
ডেভেলপারদের জন্য ‘রেডি-টু-কোড’ উইন্ডোজ আনলো মাইক্রোসফট
পিসির সুরক্ষার জন্য কখন লাগবে আলাদা অ্যান্টিভাইরাস?
উইন্ডোজ-১১ ‘ফাস্ট’ করতে মাইক্রোসফটের নতুন উদ্যোগ
সর্বশেষ খবর
কানাডায় প্রবাসীদের জন্য ‘প্রবাসী ট্রাইব্যুনাল’ গঠনের আহ্বান
কানাডায় প্রবাসীদের জন্য ‘প্রবাসী ট্রাইব্যুনাল’ গঠনের আহ্বান
আশুলিয়ায় বিস্ফোরণের পর যেভাবে পোশাক কারখানায় আগুনের সূত্রপাত
আশুলিয়ায় বিস্ফোরণের পর যেভাবে পোশাক কারখানায় আগুনের সূত্রপাত
যুক্তরাজ্যের নিরাপত্তা অডিটে শাহজালালের চেয়ে এগিয়ে ওসমানী
যুক্তরাজ্যের নিরাপত্তা অডিটে শাহজালালের চেয়ে এগিয়ে ওসমানী
সরকারি চাকরিজীবীর মৃত্যুতে আজীবন পেনশন পাবেন স্ত্রী বা স্বামী, তবে....
সরকারি চাকরিজীবীর মৃত্যুতে আজীবন পেনশন পাবেন স্ত্রী বা স্বামী, তবে....
সর্বাধিক পঠিত
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ার পর থানার ওসিকে প্রত্যাহার
আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ার পর থানার ওসিকে প্রত্যাহার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার