৯ মাসে কটূক্তি কমেছে অর্ধেক, দাবি ফেসবুকের

ইশতিয়াক হাসান
১৯ অক্টোবর ২০২১, ১৯:৫৬আপডেট : ১৯ অক্টোবর ২০২১, ১৯:৫৬

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গত ৯ মাসে  কটূক্তি বা ঘৃণাসূচক উক্তি কমে অর্ধেকে নেমে এসেছে। সম্প্রতি হুইসেল ব্লোয়ারের সাক্ষ্য দিতে গিয়ে এমনটাই দাবি করেছে প্রতিষ্ঠানটি। ফেসবুকের ইন্টিগ্রিটি ভিপি গাই রোজেন একটি প্রতিরক্ষামূলক পোস্টে জানান, কটূক্তির উপস্থিতি এখন আসলে অনেকটাই কম।

তিনি আরও বলেন, ‘০.০৫ শতাংশ অথবা প্রতি ১০ হাজারে পাঁচটি কনটেন্ট বিশ্লেষণ করে দেখা গেছে, গত ৯ মাসে কটূক্তির পরিমাণ প্রায় অর্ধেকে নেমে গেছে।’

তিনি অভিযোগের বিরোধিতা করে বলেন, ‘বিষয়টিকে আসলে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। এটি ছিল সম্পূর্ণই মেট্রিকভাবে। কটূক্তিকে সরানোর আরও  অন্য পন্থা রয়েছে। অর্থাৎ কনটেন্ট রিমুভ অথবা পিপল, গ্রুপ ও পেজের রিচ লিমিট করার এসব পদ্ধতি আসলে পলিসি লঙ্ঘন করার মতো।’

ভিপি গাই রোজেন বলেন, ‘এখানে সত্যের একটি মাত্রা রয়েছে। ফেসবুক খুব কম ক্ষেত্রে ভুলভাবে কোনও কথাকে কটূক্তি বলে নির্দিষ্ট করে। আর রিমুভ সিস্টেমের আগ্রাসী মনোভব কখনও কখনও দুর্ঘটনার কারণও হতে পারে। কটূক্তির ভিউ যদি খুব কম হয়, তাহলে এর প্রভাবও খুব সীমিত হয়।’

সংবাদ মাধ্যম এনগ্যাজেট জানায়, এরপরও ফেসবুকের কিছু কিছু ব্যাপারে সন্দেহ থেকে যায়, হগেন এর সাক্ষাতে দেখা যায়, ফেসবুক খুব ছোটখাটো ক্ষেত্রের আপত্তিকর বিষয়গুলোকে ধরে। বিষয়টি সত্যি হলে সমস্যা এখনও থেকেই যাচ্ছে। এমনকি এর ভিউ যদি খুব কমও হয়। এছাড়া একটি জায়গায় রোজেনের জবাব হগেনের অভিযোগকে স্পর্শ করতে পারেনি। তা হলো, ফেসবুক নিরাপদ অ্যালগরিদমের প্রয়োগ এবং কটূক্তি বা বিভেদ সৃষ্টি করে— এমন বক্তব্যের প্রসারকে সীমিত করার প্রয়াসকে বাধা দিয়েছে।

 

 

 

 

/এইচএএইচ/এপিএইচ/
সম্পর্কিত
ফেসবুক-টিকটক থেকে মাসে লাখ টাকা আয়ের স্বপ্ন, বাস্তবতা কতটুকু?
মেটার পেইড সাবস্ক্রিপশন: কীভাবে ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ থেকে আয় করবেন?
নাসীরুদ্দীন পাটওয়ারীর মতিঝিলের কার্যালয় বন্ধ ঘোষণা
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী