টার্গেট অডিয়েন্স নিয়ে নতুন সিদ্ধান্ত ফেসবুকের

ইশতিয়াক হাসান
১৪ নভেম্বর ২০২১, ১৯:৫৪আপডেট : ১৪ নভেম্বর ২০২১, ১৯:৫৪

বিজ্ঞাপন প্রচারে বিভিন্ন ক্যাটাগরি সিলেক্ট করে নির্দিষ্ট ধরনের ব্যবহারকারীর কাছে পৌঁছানোর সুযোগ রয়েছে ফেসবুকে। এর মধ্যে কিছু স্পর্শকাতর ক্যাটাগরি বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। আগামী বছর থেকে বিভিন্ন কি-ওয়ার্ড যেমন- স্বাস্থ্য, বর্ণ, জাতি, রাজনীতি, ধর্ম এবং লিঙ্গ এসব ক্যাটাগরি আর থাকবে না বিজ্ঞাপনের টার্গেট অডিয়েন্স তৈরিতে।

মূলত কয়েক বছর ধরে সমালোচনার কারণেই ফেসবুক এমন সিদ্ধান্ত নিয়েছে বলে জানায় সংবাদ মাধ্যম সিএনএন। একটি ব্লগপোস্টে প্রতিষ্ঠানটির প্রোডাক্ট মার্কেটিংয়ের ভাইস প্রেসিডেন্ট গ্রাহাম মাড বলেন, এমন সিদ্ধান্ত নেওয়া বেশ কঠিন। যেখানে বিভিন্ন ক্যাটাগরি করে বিজ্ঞাপনকে সঠিক ব্যক্তির কাছে পৌঁছানোর ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু আমাদের বিভিন্ন স্টেক হোল্ডার, পলিসি মেকার ও নাগরিক আইন বিশেষজ্ঞদের মন্তব্য থেকে জানা যায় বিষয়গুলোর অপব্যবহার হচ্ছে।

তবে যেগুলো স্পর্শকাতর বিষয় নয় যেমন- কেউ ফুটবল ভালোবাসেন অথবা আরও সাধারণ কিছু ক্যাটাগরি যেমন বয়স, লিঙ্গ, অবস্থান ইত্যাদি ক্যাটাগরিগুলো থাকবে। মাড জানান, পারসোনালাইজড বিজ্ঞাপনের অভিজ্ঞতাটি বেশ ভালো। আর বিজ্ঞাপনদাতাদের জন্য স্পর্শকাতর ক্যাটাগরিগুলো না রাখলেও অন্য কিছুর ব্যবস্থা থাকবে। যে ব্যবহারকারীরা তাদের পেজ বা ভিডিওর সঙ্গে যুক্ত ছিল তাদের এখানে যোগ করার সুযোগ থাকছে।

সিএনএন জানায়, আগামী বছরের ১৯ জানুয়ারি থেকে নতুন নিয়মটি বিশ্বব্যাপী ফেসবুক, ইনস্টাগ্রাম এবং মেসেঞ্জার অ্যাপে কার্যকর হবে। মার্চ থেকে এই ক্যাটাগরিগুলো পুরোপুরি বাদ দেওয়া হবে। এ ছাড়া ব্যবহারকারীদের জেন্ডার কন্ট্রোল দেওয়া হবে যেন তারা নির্ধারণ করতে পারে— কী ধরনের বিজ্ঞাপন তারা দেখতে চান।

/এইচএএইচ/এফএ/
সম্পর্কিত
ফেসবুক-টিকটক থেকে মাসে লাখ টাকা আয়ের স্বপ্ন, বাস্তবতা কতটুকু?
মেটার পেইড সাবস্ক্রিপশন: কীভাবে ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ থেকে আয় করবেন?
নাসীরুদ্দীন পাটওয়ারীর মতিঝিলের কার্যালয় বন্ধ ঘোষণা
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান