সাফারি থেকে ব্যক্তিগত তথ্য পাচার

ইশতিয়াক হাসান
১৭ জানুয়ারি ২০২২, ২০:০৬আপডেট : ১৮ জানুয়ারি ২০২২, ০৮:৪৫

অ্যাপলের ‘সাফারি ১৫’ থেকে ব্রাউজিংয়ের তথ্য পাচারের অভিযোগ উঠেছে। পাশাপাশি গুগল অ্যাকাউন্টের ব্যক্তিগত তথ্যও নাকি পাচার হচ্ছে এর মাধ্যমে। এমনটাই বলছে নাইনটুফাইভম্যাকের বরাতে ব্রাউজার ফিঙ্গার প্রিন্ট অ্যান্ড ফ্রড ডিটেকশন সার্ভিস ফিঙ্গারপ্রিন্টজেএস।

সংস্থাটির ধারণা, অ্যাপলের ইনডেক্সডডিবি নামের একটি এপিআই থেকে এই তথ্য পাচার হতে পারে।

ফিঙ্গারপ্রিন্টজেএস জানায়, ইনডেক্সডডিবি একটি সেইম-অরিজিন পলিসি মেনে চলে। এই পলিসি অনুযায়ী ব্যবহারকারী যদি কোনও একটি ট্যাবে তার ই-মেইল অ্যাকাউন্টের পাশাপাশি একই ব্রাউজারের অন্য কোনও ট্যাবে ম্যালিসিয়াস (ভাইরাসযুক্ত) কোনও ওয়েব পেইজ চালু করে, তবে মেইল চালু করা ট্যাব থেকে অন্য ট্যাবে চালু রাখা ওই ক্ষতিকর সাইট কোনও তথ্য চুরি করতে পারবে না।

কিন্তু দেখা যাচ্ছে, সাফারির ১৫তম সংস্করণ এই পালিসি মানছে না। এটি প্রাইভেট ব্রাউজিং মুড থেকেও তথ্য পাচার করছে বলে মন্তব্য করে ফিঙ্গারপ্রিন্টজেএস।

ভার্জ জানায়, এটি নিয়ে আপাতত কিছুই করার নেই ব্যবহারকারীদের। তারা চাইলে ম্যাকওএস থেকে অন্য ব্রাউজার ব্যবহার করতে পারে। কিন্তু আইওএস যেহেতু তৃতীয় পক্ষের ব্রাউজার ব্যবহারের অনুমতি দেয় না তাই সেগুলোও নিরাপদ নয়। এ বিষয়ে অ্যাপল এখনও মন্তব্য করেনি।

/এইচএএইচ/এফএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম