দেশে স্টার্টআপ ইকোসিস্টেম তৈরিতে সহায়তা করবে ভারত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ মার্চ ২০২২, ২২:২৯আপডেট : ০২ মার্চ ২০২২, ২২:২৯

তথ্যপ্রযুক্তি ব্যবসা বিষয়ক দ্বিপাক্ষিক সম্পর্ককে অনন্য উচ্চতায় নিতে বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী ভারত। বুধবার (২ মার্চ) বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) থেকে পাঠানো একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এদিন দেশের সফটওয়্যার ও আইটি সেবা খাতের শীর্ষ বাণিজ্য সংগঠনটির নেতারা রাজধানীর বারিধারায় বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামীর সঙ্গে বৈঠক করেছেন।

বিক্রম কুমার দোরাইস্বামী বলেন, ‘আমরা বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতের মানবসম্পদ উন্নয়নে কাজ করতে খুবই আগ্রহী। একইসঙ্গে বাংলাদেশে একটি স্টার্ট-আপ ইকোসিস্টেম তৈরিতে বেসিসকে সহায়তা করতে ভারত অবদান রাখবে।’

বেসিস সভাপতি রাসেল টি আহমেদ উল্লেখ করেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তথ্যপ্রযুক্তিকে ২০২২ সালের বর্ষপণ্য হিসেবে ঘোষণা করেছেন। এর সঙ্গে সামঞ্জস্য রেখে বেসিস সাতটি স্তম্ভের ওপর ফোকাস করে আইসিটি শিল্পের উৎকর্ষ সাধনে কাজ শুরু করেছে। এগুলো হলো– ভবিষ্যৎ উপযোগী মানবসম্পদ তৈরি, স্থানীয় শিল্পের বিকাশ, বিদেশি বাজার সম্প্রসারণ, পুঁজি ও আর্থিক প্রণোদনা সুবিধা বৃদ্ধি, স্টার্টআপের জন্য একটি সমৃদ্ধ ইকোসিস্টেম তৈরি করা, ইনট্যানজিবল অ্যাসেট বৃদ্ধিতে সহায়তার জন্য নীতি প্রণয়ন এবং তথ্যপ্রযুক্তি খাতের প্রচার।

বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতকে এগিয়ে নিয়ে যেতে বেসিসের উদ্যোগের প্রশংসা করেন বিক্রম দোরাইস্বামী। একইসঙ্গে তিনি বাংলাদেশ ও ভারতীয় আইসিটি শিল্পের মধ্যে সেতুবন্ধন আরও দৃঢ় করার আগ্রহ দেখিয়েছেন। ভারতীয় আইসিটি স্টার্টআপের সফলতার গল্প ছড়িয়ে দিতে স্টার্টআপ ইকোসিস্টেমের ওপর বিষয়ভিত্তিক সেমিনার, ওয়েবিনার আয়োজনের কথা ভাবছে ভারতীয় হাইকমিশন ও বেসিস। একইসঙ্গে বেসিসের পক্ষ থেকে পরবর্তী বেসিস সফটএক্সপোতে অংশ নিতে ভারতীয় সফ্টওয়্যার প্রতিষ্ঠানকে আমন্ত্রণ জানানো হয়।

বৈঠকে আরও ছিলেন ভারতীয় হাইকমিশনের কমার্শিয়াল অফিসার ড. প্রমীশ বাসল, বেসিসের জ্যেষ্ঠ সহ-সভাপতি সামিরা জুবেরী হিমিকা, বেসিস সহ-সভাপতি (প্রশাসন) আবু দাউদ খান, বেসিস পরিচালক আহমেদুল ইসলাম বাবু।

/এইচএএইচ/জেএইচ/
সম্পর্কিত
ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে ‘কোনও তথ্য নেই’ ভারতের কাছে
ভারতের সঙ্গে বাণিজ্য ঘাটতি বাড়ছে
মর্যাদা ও পারস্পরিক সম্মানের ভিত্তিতে ভারতের সঙ্গে সম্পর্ক চায় বাংলাদেশ: চিফ হুইপ
সর্বশেষ খবর
দরজা আটকানো নিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়া
দরজা আটকানো নিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়া
অটোরিকশা ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
অটোরিকশা ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
সুড়ঙ্গে আর কোনও জীবিত ব্যক্তির সন্ধান মেলেনি
সুড়ঙ্গে আর কোনও জীবিত ব্যক্তির সন্ধান মেলেনি
ফেব্রিক্স আমদানিতে নিষেধাজ্ঞা নিয়ে নতুন উদ্বেগ পোশাক খাতে
ফেব্রিক্স আমদানিতে নিষেধাজ্ঞা নিয়ে নতুন উদ্বেগ পোশাক খাতে
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ