এক দেশ এক রেট

জাতিসংঘের ব্রডব্যান্ড কমিশনের লক্ষ্য অর্জন করলো বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ মার্চ ২০২২, ১৯:৩৪আপডেট : ২৮ মার্চ ২০২২, ১৯:৩৪

ইন্টারনেটের দামে (এক দেশ এক রেট) জাতিসংঘের ব্রডব্যান্ড কমিশনের লক্ষ্য অর্জন করায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। সোমবার (২৮ মার্চ) রাজধানীর রমনায় বিটিআরসির সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় জানানো হয়,জাতিসংঘের সহস্রাব্দ উন্নয়ন লক্ষমাত্রা (এসডিজি)২০২৫ সালের মধ্যে ইন্টারনেট খরচ মাথাপিছু আয়ের ২ শতাংশের নিচে হতে হবে। বাংলাদেশে মাসিক ইন্টারনেট খরচ মাথাপিছু আয়ের ১ দশমিক ৩৬ শতাংশ। বাংলাদেশ ২০২১ সালেই এই লক্ষমাত্রা অর্জন করেছে। ২০২১ সালে ইন্টারনেটের দামের ক্ষেত্রে জাতিসংঘ নির্ধারিত লক্ষ্যমাত্রা পূরণ করেছে বাংলাদেশ। আইটিইউ (আন্তর্জাতিক টেলিকম ইউনিয়ন) ও অ্যালায়েন্স ফর অ্যাফোর্ডেবল ইন্টারনেটের (এফোরএআই) গত ১৭ মার্চ প্রকাশিত ‘দ্য অ্যাফোর্ডেবিলিটি অব আইসিটি  সার্ভিসেস ২০২১’ নামের বৈশ্বিক প্রতিবেদনে বাংলাদেশের অর্জনটি প্রকাশিত হয়।

সভায় আরও  জানানো হয়, নির্ধারিত সময়ের আগেই বাংলাদেশসহ ৪টি দেশ লক্ষ্যপূরণ করতে পেরেছে। অন্য তিনটি দেশ হলো— ভূটান, মিয়ানমার ও নেপাল।

অনুষ্ঠানে মাল্টিমিডিয়া উপস্থাপনার মাধ্যমে পুরো বিষয়টি তুলে ধরেন বিটিআরসির সিস্টেম অ্যান্ড সার্ভিস বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাসিম পারভেজ। তিনি বলেন, ‘এখন চ্যালেঞ্জ হলো এই দামটা যেন মেনটেইন করা হয়। কোনোভাবেই যেন দামটা বেড়ে না যায়।’

মতবিনিময় সভায় এ অর্জন নিয়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, ‘জাতিগতভাবে আজকের দিনটা আমাদের জন্য গর্বের। অহংকার করার মতো একটা দিন আজ।’

অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ সচিব মো. খলিলুর রহমান বলেন, ‘আগামী দিনে আমাদের ব্রডব্যান্ডের যে চাহিদা হবে, তা মেটানোর সক্ষমতা আমাদের রয়েছে। ২০২৪ সালের শেষ দিকে বা ২০২৫ সালের শুরুর দিকে দেশ তৃতীয় সাবমেরিন ক্যাবলে সংযুক্ত হবে। তার আগে যে চাহিদা হবে তা দুটি সাবমেরিন ক্যাবল দিয়ে পূরণ করা যাবে। এছাড়াও ব্যাক-আপের ব্যবস্থা আছে। ফলে ইন্টারনেটের কোনও সমস্যা হবে না।’

বিটিআরসির চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন— বিটিআরসির কমিশনার মো. মহিউদ্দিন আহমেদ, আবু সৈয়দ দিলজার হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে আরও জানানো হয়, দেশে বর্তমানে ৩৪৪০ জিবিপিএস (গিগাবিটস পার সেকেন্ড) ব্যান্ডউইথ ব্যবহার হচ্ছে।

  

/এইচএএইচ/এপিএইচ/     
সম্পর্কিত
বিটিআরসিতে নিয়োগে অনিয়ম-দুর্নীতি: হাইকোর্টের রুল
বিআরটিসিতে ইন্টার্নশিপের সুযোগ, মাসিক ভাতা ১০ হাজার
স্পেকট্রাম নিলাম থেকে সরে দাঁড়াল রবি, রইলো শুধু গ্রামীণফোন
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম