ফেসবুকের নিউজ ফিডে বাগ

ইশতিয়াক হাসান
০১ এপ্রিল ২০২২, ২০:৩১আপডেট : ০১ এপ্রিল ২০২২, ২০:৩১

ফেসবুকে একটি বাগের কারণে নিউজ ফিডে সমস্যা দেখা দিয়েছে। এতে নিউজ ফিড অ্যালগরিদমের র‌্যাংকিং আক্রান্ত হয়ে প্রচুর ভুয়া এবং ক্ষতিকর তথ্য ওপরে উঠে আসছে। গত অক্টোবর থেকে শুরু হয়ে এই মার্চেও এর সমাধান হয়নি। এমনটাই জানিয়েছে সংবাদ মাধ্যম ভার্জ। অপরিচিত এই বাগটি ইতোমধ্যে নিউজ ফিডের প্রায় অর্ধেকটাই আক্রান্ত করে ফেলেছে।

বাগটি মূলত ফেসবুকের নিউজ ফিডের অ্যালগরিদমকে আক্রান্ত করেছে। ফলে ভুয়া তথ্যগুলো ডাউন র‌্যাংক হওয়ার বদলে ছড়িয়ে পড়ছে। তবে গত বছর এই ভুয়া তথ্যগুলো ছড়িয়ে পড়ার হার ছিল ৩০ শতাংশ। একটি মেমো অনুযায়ী, যে কনটেন্টগুলো কম ছড়ানোর কথা, তা হয়নি বরং নগ্নতা, সহিংসতা এবং রাশিয়ার ইস্যু ইত্যাদি আরও  বেশি করে ছড়িয়েছে।

আরও ভয়ংকর তথ্য হলো— স্বয়ং ফেসবুকের প্রকৌশলীরা ধারণা করছেন, এখানে গুরুতর কোনও সমস্যা হয়েছে। ভার্জ জানায়, গত অক্টোবর থেকে শুরু হওয়া সমস্যাটি মার্চের ১১ তারিখ পর্যন্ত কোনও সমাধান হয়নি। কেননা, প্রকৌশলীরা সমস্যার মূল খুঁজে পাচ্ছেন না।

এদিকে হুইসেল ব্লোয়ার ফ্রান্সেস হগেন মন্তব্য করেন, এ ধরনের ইস্যু প্রমাণ করে ফেসবুকের এলগরিদমটি অন্যান্য গবেষকদের কাছে উন্মুক্ত করে দেওয়া উচিত, অথবা এনগেজমেন্ট-ভিত্তিক র‌্যাংকিংয়ের এলগরিদম থেকে ফেসবুকের সরে আসা উচিত।

তবে ফেসবুকের একজন মুখপাত্র জানান, বাগটির সমাধান করা হয়েছে। এতে দীর্ঘমেয়াদি কোনও প্রভাব পড়ার সম্ভাবনা নেই।

/এইচএএইচ/এপিএইচ/
সম্পর্কিত
ফেসবুক-টিকটক থেকে মাসে লাখ টাকা আয়ের স্বপ্ন, বাস্তবতা কতটুকু?
মেটার পেইড সাবস্ক্রিপশন: কীভাবে ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ থেকে আয় করবেন?
নাসীরুদ্দীন পাটওয়ারীর মতিঝিলের কার্যালয় বন্ধ ঘোষণা
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম