আইসিটি প্রতিমন্ত্রীর সঙ্গে মাইক্রোসফট টিমের মতবিনিময়

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৩ মে ২০২২, ১৮:৩২আপডেট : ১৩ মে ২০২২, ১৮:৩২

মার্কিন যুক্তরাষ্ট্রে সফররত তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সঙ্গে বহুজাতিক আমেরিকান প্রযুক্তি কোম্পানি বিশ্বপ্রযুক্তির টেক জায়ান্ট মাইক্রোসফট টিমের মতবিনিময় হয়েছে।

শুক্রবার (১৩ মে) ঢাকায় প্রাপ্ত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকোতে বৃহস্পতিবার তিনি মাইক্রোসফটের কার্যক্রম পরিদর্শন করেন। এসময় তিনি টেক জায়ান্টের হার্ডওয়্যার, সফটওয়্যার ও বিস্ময়কর উদ্ভাবনগুলো প্রত্যক্ষ করেন।

মাইক্রোসফট টিমের ঊর্ধ্বতন কর্মকর্তারা সরকারি-বেসরকারি সংস্থাগুলোর জন্য প্রস্তুতকৃত উদ্ভাবন ও উদ্যোগগুলো, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) পরিষেবা এবং এ সংক্রান্ত জটিলতা প্রতিমন্ত্রীকে অবহিত করেন।

এ সময় মাইক্রোসফটের এআই সার্ভিসের সিনিয়র ডিরেক্টর সালমান কাজী, বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার ইমতিয়াজ ফারুক এবং এশিয়া প্যাসিফিক অঞ্চলের নির্বাহীরা উপস্থিত ছিলেন। খবর: বাসস

/এপিএইচ/
সম্পর্কিত
দুর্নীতি ও মানিলন্ডারিংনুরুল মজিদ-পলক-এনামুলের স্ত্রীর আয়কর নথি জব্দের নির্দেশ
পলকের ঘাড়ে দুটি, কোমরে তিনটি হাড় সরে গেছে 
শেখ হাসিনা, পলকসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পেছালো
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম