কাপল মেসেজিং অ্যাপ বন্ধ করে দিচ্ছে ফেসবুক

ইশতিয়াক হাসান
২৭ জুলাই ২০২২, ২১:১৯আপডেট : ২৭ জুলাই ২০২২, ২১:৫৫

সম্পর্ক গভীর করার জন্য কাপল অ্যাপ পরীক্ষামূলকভাবে ছেড়েছিল ফেসবুক। যদিও অ্যাপটির খবর তেমন কেউ জানতোই না। সম্প্রতি গিজমোডো’র সূত্রে জানা যায়, আগামী ১৯ সেপ্টেম্বর ফেসবুক সেই অ্যাপটি বন্ধ করে দিচ্ছে। এখন কেউ সাইন আপ করতে চাইলে ত্রুটির বার্তা দেখাচ্ছে সেখানে। এনগেজেট জানায়, মেটা এই অ্যাপটি বাজারে ছেড়েছিল ২০২০-এর এপ্রিলে। যুগলরা যেন তাদের ভাব আদান-প্রদানের জন্য ব্যক্তিগত একটি স্থান পায় সেজন্য এই অ্যাপটি করা হয়েছিল।

সেখানে ভাবের আদান-প্রদান ছাড়াও লাভ নোট, চ্যালেঞ্জ এবং মিউজিক স্ট্রিমের ব্যবস্থা ছিল। বলা যায় মহামারির শুরু দিকেই এই পরিসেবাটি চালু করা। এই সময় যেসব কাপল দূরে থাকেন তাদের বন্ধন যেন অটুট থাকে সেই উদ্দেশ্যেই এটি করা। এর পর অ্যাপটি আইওএস থেকে যখনই অ্যান্ড্রয়েডে স্থান পায় তখন প্রতিষ্ঠানটি জানায়, এই অ্যাপে তাদের অনেক কাপল রয়েছে। তবে ফেসবুক বা ইনস্টাগ্রামের তুলনায় এটি কতটা যথাযথ তা নিয়ে প্রশ্ন ছিল।

ফেসবুক অনেকটাই রুটিন মাফিক তাদের পরীক্ষামূলক অনেক অ্যাপ বন্ধ করে দিয়েছে। এর বদলে আরও ভারী অ্যাপের দিকে এগোচ্ছে প্রতিষ্ঠানটি। এভাবে বন্ধ করে দেওয়ায় বরং প্রতিষ্ঠানটির রিসোর্স বেঁচে গেছে এবং পরবর্তী সময়ে আরও জনপ্রিয় প্ল্যাটফর্মের দিকে এগোতে সহায়ক হয়েছে বলে মন্তব্য করে সংবাদমাধ্যমটি। প্রতিষ্ঠানটি এখন সোশাল মিডিয়া থেকে মেটাভার্সের দিকেই বেশি মনোযোগী।

/এইচএএইচ/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
ফেসবুক-টিকটক থেকে মাসে লাখ টাকা আয়ের স্বপ্ন, বাস্তবতা কতটুকু?
মেটার পেইড সাবস্ক্রিপশন: কীভাবে ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ থেকে আয় করবেন?
নাসীরুদ্দীন পাটওয়ারীর মতিঝিলের কার্যালয় বন্ধ ঘোষণা
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের