ইনোভেশন হ্যাকাথনের নিবন্ধন শুরু

টেক ডেস্ক
১৪ আগস্ট ২০২২, ২১:৩৯আপডেট : ১৪ আগস্ট ২০২২, ২১:৩৯

তরুণদের উদ্ভাবনী ও সৃজনশীলতাকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যেতে শুরু হলো সিটিও ফোরাম ইনোভেশন হ্যাকাথনের তৃতীয় আসর। এর নিবন্ধন প্রক্রিয়াও শুরু হয়েছে। এ উপলক্ষে সিটিও ফোরাম শনিবার এক সংবাদ সম্মেলনের  আয়োজন করে।

হাইব্রিড মডেলে ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও রাজশাহী বিভাগে একযোগে ১ সেপ্টেম্বর থেকে আইডিয়া রাউন্ড দিয়ে শুরু হবে উদ্ভাবনী ধারণা অন্বেষণে এই আয়োজন।

টেকসই ধারণা দিয়ে লাখপতি হওয়ার সঙ্গে সঙ্গে জাতীয় সমস্যার সমাধান দেওয়ার সুযোগ নিতে নিবন্ধন করতে হবে অনলাইনে।

৩১ আগস্ট পর্যন্ত উচ্চমাধ্যমিক থেকে শুরু করে পরবর্তী পর্যায়ে যেকোনও বাংলাদেশি নাগরিক সিটিও ফোরাম বাংলাদেশ এর ওয়েবসাইট https://www.portal.ctoforumbd.org/ থেকে নিবন্ধন করতে পারবেন।

জানানো হয়, ক্ষুধামুক্ত বিশ্ব, সুস্বাস্থ্য, গুণগত শিক্ষা, ই-কমার্স, ইমার্জিং টেকনোলোজি, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্স, অনলাইন সার্টিফিকেট ভেরিফিকেশনসহ আরও কিছু মুক্ত চ্যালেঞ্জ মোকাবিলায় এই হ্যাকাথন থেকে সেরা উদ্যোগগুলো আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরা হবে বলে জানানো হয়।

হ্যাকাথনে সহযোগী হয়েছে বাংলাদেশ সরকারের আইসিটি বিভাগের দুটি প্রতিষ্ঠান— বাংলাদেশ হাইটেক পার্ক অথরিটি ও অ্যাস্প্যায়ার টু ইনোভেট (এটুআই) এবং বেসিস। আগামী ৮ অক্টোবর ফিজিক্যাল ডেমোন্সট্রেশন ও ২২ অক্টোবর চূড়ান্ত প্রতিযোগিতার মধ্য দিয়ে নির্বাচিত করা হবে সেরা উদ্ভাবনী দল।

/এইচএইচ/এফএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম