কুয়েতে দেখা মিললো এআই দিয়ে তৈরি সংবাদ পাঠিকার

ইশতিয়াক হাসান
২৬ এপ্রিল ২০২৩, ২১:০৪আপডেট : ২৬ এপ্রিল ২০২৩, ২১:০৪

কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে ভার্চুয়াল সংবাদ পাঠিকা তৈরি করলো কুয়েতের একটি মিডিয়া। তাকে দিয়ে অনলাইনে বুলেটিন পাঠ করানোর পরিকল্পনা আছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। সম্প্রতি কুয়েত নিউজের ওয়েব সাইটের টুইটার অ্যাকাউন্টে ফেদা নামে একজন নারীর ছবি প্রকাশিত হয়। তার চুল উজ্জ্বল রংয়ের। পরনে কালো জ্যাকেট এবং সাদা টি-শার্ট।

ক্লাসিক আরবি ভাষায় তাকে বলতে শোনা যায়, ‘আমি ফেদা, কুয়েতের প্রথম সংবাদ পাঠিকা। কাজ করি কুয়েত নিউজের কৃত্রিম বুদ্ধিমত্তার সঙ্গে। কী ধরনের সংবাদ আপনি শুনতে চান? এখানে আপনার অপশন দেওয়া আছে।’ প্রতিষ্ঠানটির প্রকাশনা এবং ওয়েবসাইটের এডিটর-ইন-চিফ আবদুল্লাহ বোফটাইন বলেন, ‘এটি পরীক্ষামূলক। এর মাধ্যমে এআই-এর নতুন এবং ইনোভেটিভ কনটেন্ট তৈরিতে কতটা পটেনশিয়াল তা দেখা হচ্ছে।’ তিনি আরও বলেন, ‘ভবিষ্যতে ফেদা হয়তো কুয়েতি উচ্চারণ শিখে ফেলতে পারবে এবং তা দিয়ে সাইটের টুইটার অ্যাকাউন্টে সংবাদ পরিবেশন করতে পারবে।’

বোফটাইন বলেন, ‘ফেদা একটি জনপ্রিয় কুয়েতি নাম, যার অর্থ হলো রূপা অথবা ধাতু। আমরা সবসময়ই কল্পনা করি— রোবোট হবে রূপা অথবা ধাতব রঙয়ের। আমরা এই দুইয়েরই সমন্বয় করেছি মাত্র। এআই এর দ্রুত অগ্রগতিতে চিকিৎসা এবং জাগতিক কাজে অনেকটাই সহযোগিতা পাওয়া যাবে বলে আশা করা যায়। কিন্তু এর মাধ্যমে ভুয়া তথ্য ছড়ানোর মতো ভয়ংকর ঘটনা ঘটে যাওয়াও অসম্ভব কিছু  নয় বলে মন্তব্য করে সংবাদ মাধ্যমটি।

 

 

/এইচএএইচ/এপিএইচ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েতে ড্রোন হামলায় চার বাংলাদেশি আহত
কী, কেন, কীভাবেপাল্টাপাল্টি হামলায় ইরান-মার্কিন যুদ্ধ কি আবার ছড়িয়ে পড়ছে
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম