বাংলালিংক ইনোভেটর্স প্রতিযোগিতায় রেজিস্ট্রেশন শুরু

টেক ডেস্ক
০২ অক্টোবর ২০২৩, ০৪:০০আপডেট : ০২ অক্টোবর ২০২৩, ০৪:০০

ডিজিটাল পরিকল্পনা বিষয়ক প্রতিযোগিতা বাংলালিংক ইনোভেটর্সের সপ্তম আসর শুরু হয়েছে। রবিবার (১ অক্টোবর) ঢাকার গুলশানে বাংলালিংক কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই প্রতিযোগিতা শুরু করেন প্রতিষ্ঠানটির চিফ হিউম্যান রিসোর্সেস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন অফিসার মনজুলা মোরশেদ।

বাংলালিংক ইনোভেটর্স ৭.০ প্রতিযোগীদের ডিজিটাল দুনিয়ার অপার সম্ভাবনার সঙ্গে সম্পৃক্ত করার পাশাপাশি তাদের উদ্ভাবনের বাস্তব অভিজ্ঞতা দেবে। উদ্যোগটি দেশের ডিজিটাল অবকাঠামোর রূপান্তরে বাংলালিংকের প্রতিশ্রুতির একটি প্রতিফলন।

বুট ক্যাম্প, গ্রুমিং সেশন, ওয়ার্কশপ ও সুনিয়ন্ত্রিত শিক্ষা পদ্ধতির মাধ্যমে তাদের এই সুযোগ দেওয়া হবে। সঠিকভাবে নির্বাচন প্রক্রিয়া শেষে প্রতিযোগিতার তিনটি দল আকর্ষণীয় পুরস্কারসহ পাবে বাংলালিংক-এর বিভিন্ন সুযোগ। দেশের যেকোনও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা https://ennovators.banglalink.net ভিজিট করে ইনোভেটর্স ৭.০-এর জন্য রেজিস্ট্রেশন করতে পারবে।

প্রতিযোগিতার বিজয়ী দল বাংলালিংকের পৃষ্ঠপোষকতায় সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী কোম্পানি ভিওন’র কার্যালয় ভ্রমণের সুযোগ পাবেন। সেরা ৪০ জন প্রতিযোগী সরাসরি ক্যাম্পাস অ্যাম্বাসেডর প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারবেন। এ ছাড়া সেরা ৫টি দল অগ্রাধিকারের ভিত্তিতে বাংলালিংকের অ্যাডভান্সড ইন্টার্নশিপ প্রোগ্রামে যোগদান করতে পারবেন।

তিনটি দল যোগ দেবে বাংলালিংকের ফ্ল্যাগশিপ স্ট্র্যাটেজিক অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামের অ্যাসেসমেন্ট সেন্টারে, যেখানে ভবিষ্যতে দক্ষ ব্যবস্থাপক হওয়ার জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে।

মনজুলা মোরশেদ বলেন, এ বছর আমাদের এই প্রতিযোগিতা ভবিষ্যৎ নেতৃত্বের জন্য প্রয়োজনীয় ডিজিটাল দক্ষতার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

/এইচএএইচ/এনএআর/
সম্পর্কিত
ইয়ারফোনের নয়েজ ক্যান্সেলিং মোড কী কানের জন্য ক্ষতিকর
ভেয়নের প্রতি বাংলাদেশে সাশ্রয়ীমূল্যে স্মার্টফোন সরবরাহের আহ্বান প্রধানমন্ত্রীর
নিজেদের সবচেয়ে শক্তিশালী ব্যাটারি নিয়ে বাজারে ‘শাওমি ১৭টি’
সর্বশেষ খবর
বিনামূল্যে হবে ২৮০০ শিশুর হৃদরোগ পরীক্ষা, থাকছেন চীনা বিশেষজ্ঞরা
বিনামূল্যে হবে ২৮০০ শিশুর হৃদরোগ পরীক্ষা, থাকছেন চীনা বিশেষজ্ঞরা
প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠাতে গিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের
প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠাতে গিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের
এবার ছাত্রদলের ২ নেতাকে বহিষ্কার করলো প্রশাসন, ক্যাম্পাসে নিষিদ্ধ
এবার ছাত্রদলের ২ নেতাকে বহিষ্কার করলো প্রশাসন, ক্যাম্পাসে নিষিদ্ধ
বিএফটিআই হবে আন্তর্জাতিক বাণিজ্য গবেষণার জাতীয় থিংক ট্যাংক: বাণিজ্যমন্ত্রী
বিএফটিআই হবে আন্তর্জাতিক বাণিজ্য গবেষণার জাতীয় থিংক ট্যাংক: বাণিজ্যমন্ত্রী
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত