গুগলের সার্চবারে সরাসরি জেনারেট করা যাবে এআই ছবি

ইশতিয়াক হাসান
১৩ অক্টোবর ২০২৩, ২০:৫৪ আপডেট : ১৩ অক্টোবর ২০২৩, ২১:০০

এত দিন এআই (আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স) ছবি তৈরি করার জন্য আমাদের বিশেষ কোনও সাইটে গিয়ে কমান্ড দিয়ে জেনারেট করতে হতো। সম্প্রতি গুগল ঘোষণা দিয়েছে, তাদের সার্চ জেনারেটেড এক্সপেরিয়েন্স বা এসজিইর মাধ্যমে স্ট্যান্ডার্ড সার্চবার থেকেই ছবি জেনারেট করা যাবে।

সংবাদমাধ্যম এনগেজেট জানায়, এসজিই হলো ভবিষ্যৎ সার্চিংয়ে এটি গুগলের ভিশন। এখানে ওয়েব লিংকের তালিকা দেওয়ার বদলে ব্যবহারকারীর ভাষা অনুযায়ী ঠিক লিংকের বদলে সংগত উত্তর দিয়ে দেবে।

সম্প্রতি এই অভিজ্ঞতারই একটি অগ্রগতি হয়েছে। এখানে জেনারেটেড টেক্সটের বদলে জেনারেটেড ইমেজ দেওয়া হচ্ছে শুধু। ব্যবহারকারী কোনও ছবির কমান্ড দিলে গুগল চারটি ছবি জেনারেট করে দেখাচ্ছে। ব্যবহারকারী তার পছন্দমতো ছবি তার ড্রাইভে বা ডিভাইসে ডাউনলোড করে নিতে পারবে।

তবে এই ফিচারের কিছু সীমাবদ্ধতাও রয়েছে। ব্যবহারকারীকে গুগল ল্যাবে সাইনআপ করতে হবে এবং এসজিই বেছে নিতে হবে। আপাতত নতুন এই ফিচারটি শুধু যুক্তরাষ্ট্রে ইংরেজি ভাষায় এবং ১৮ বছরের ওপরের ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হয়েছে। এ ছাড়া অপব্যবহার ঠেকাতে মানুষের মুখের বাস্তব ধরনের অর্থাৎ ফটোরিয়েলিস্টিক ছবি তৈরি করা যাবে না এখান থেকে।

/এইচএএইচ/এনএআর/
সম্পর্কিত
দীর্ঘক্ষণ গুগল ম্যাপস ব্যবহারে ব্যাটারি সাশ্রয়ের কৌশল
ছবি দিয়ে অজানা তথ্য খুঁজবেন যেভাবে, গুগল লেন্সের ব্যবহার
গুগল সার্চে গুরুত্ব বাড়ছে এআই মোডের, হোমপেজে নতুন সাইডবার
সর্বশেষ খবর
গাজীপুরে পুলিশ বক্সে ভাঙচুর, চেয়ার-টেবিল ও নথিপত্রে আগুন
গাজীপুরে পুলিশ বক্সে ভাঙচুর, চেয়ার-টেবিল ও নথিপত্রে আগুন
ডিসেম্বর ঘিরে দেশবাসীর আতঙ্কিত হওয়ার কিছু নেই: এসআরবি
ডিসেম্বর ঘিরে দেশবাসীর আতঙ্কিত হওয়ার কিছু নেই: এসআরবি
পর্যটন মৌসুমেও কক্সবাজারে মন্দা, ৭০ শতাংশ হোটেল কক্ষ খালি
পর্যটন মৌসুমেও কক্সবাজারে মন্দা, ৭০ শতাংশ হোটেল কক্ষ খালি
ইয়েমেনে সৌদি আরবের বিমান হামলায় নিহত-নিখোঁজ ২৫
ইয়েমেনে সৌদি আরবের বিমান হামলায় নিহত-নিখোঁজ ২৫
সর্বাধিক পঠিত
বিএনপিতে ফিরছেন কিনা, যা জানালেন রুমিন ফারাহানা
বিএনপিতে ফিরছেন কিনা, যা জানালেন রুমিন ফারাহানা
আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে যা বললেন ইইউ রাষ্ট্রদূত
আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে যা বললেন ইইউ রাষ্ট্রদূত
পোশাকশ্রমিকদের ন্যূনতম ১৫৮০০ টাকা দিতে চান মালিকরা, শ্রমিকরা চান ২২ হাজার
পোশাকশ্রমিকদের ন্যূনতম ১৫৮০০ টাকা দিতে চান মালিকরা, শ্রমিকরা চান ২২ হাজার
১৬ ডিসেম্বর বাংলাদেশ বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স
১৬ ডিসেম্বর বাংলাদেশ বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স
ভূমিকম্পে কাঁপলো ঢাকাসহ দেশের একাংশ
ভূমিকম্পে কাঁপলো ঢাকাসহ দেশের একাংশ