ব্যক্তিগত তথ্যের সুরক্ষায় ইমোর ৬ ফিচার

টেক ডেস্ক
২০ নভেম্বর ২০২৩, ১৮:৫২ আপডেট : ২০ নভেম্বর ২০২৩, ১৮:৫২

ব্যবহারকারীদের নিরাপত্তা রক্ষায় চলতি বছর ইমো নিয়ে এসেছে বেশ কয়েকটি উদ্ভাবনী সিকিউরিটি ফিচার। বার্তা আদান-প্রদানের ক্ষেত্রে ব্যবহারকারীদের নিশ্চিন্ত রাখতেই ইমোর এই প্রচেষ্টা।

ডিজঅ্যাপিয়ারিং মেসেজ

একটি নির্দিষ্ট সময়ের পর ব্যক্তিগত মেসেজগুলো স্বয়ংক্রিয়ভাবে মুছে ফেলে ব্যবহারকারীদের নিরাপত্তা ও গোপনীয়তা রক্ষা করে এই ফিচারটি। ডিজঅ্যাপিয়ারিং মেসেজ ফিচারটি চালু থাকলে মেসেজ আদান-প্রদানের পর একটি নির্দিষ্ট সময় পর্যন্ত মেসেজগুলো দেখা যায়, যা ব্যবহারকারীরা নিজেদের সুবিধামতো নির্ধারণ করতে পারবেন। এতে করে তথ্য ফাঁস হওয়ার ঝুঁকি অনেকটাই কমে আসে।

সিক্রেট-চ্যাট

সিক্রেট-চ্যাট চালু থাকলে চ্যাট উইন্ডো থেকে বের হয়ে যাওয়া মাত্রই সম্পূর্ণ উইন্ডো মুছে যায়। প্রাতিষ্ঠানিক ও আর্থিক তথ্যের সুরক্ষার ক্ষেত্রে এই ফিচার হতে পারে অত্যন্ত কার্যকর।

টাইম মেশিন

নিজেদের ব্যক্তিগত তথ্যের ওপর সর্বোচ্চ নিয়ন্ত্রণ রাখতে সহায়তা করে এ ফিচার, যার মাধ্যমে সময় নির্বিশেষে যেকোনও কথোপকথন চ্যাট হিস্ট্রি থেকে ডিলিট করা যায়। 

ব্লক স্ক্রিনশট ফর কলস

ইদানিং তথ্য ফাঁসের পেছনে একটি মূল কারণ হয়ে দাঁড়িয়েছে অযাচিত স্ক্রিনশট। তাই, ইমো চালু করেছে ব্লক স্ক্রিনশট ফর কল, যার মাধ্যমে যে কাউকে ভিডিও কল চলাকালে স্ক্রিনশট নেওয়া থেকে বিরত রাখা যাবে।

ফ্রেন্ড রিকোয়েস্ট

অপরিচিত ব্যবহারকারীদের থেকে অযাচিত মেসেজের ক্ষেত্রে সুরক্ষা দেয় ফিচার। ‘ফ্রেন্ড রিকোয়েস্ট’ ব্যবহার করে যোগাযোগ স্থাপন না হওয়া পর্যন্ত অপরিচিত বা অনাকাঙ্ক্ষিত মানুষদের দূরে রেখে নিজের ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখা যাবে।

সিম কার্ড বাইন্ডিং

সিম কার্ড বাইন্ডিং ফিচারটির মাধ্যমে ইমো ব্যবহারকারীদের নিজস্ব ফোনের সিম কার্ডের সঙ্গে ইমো অ্যাকাউন্টটি যুক্ত থাকে। এতে শুধু সিম কার্ড সংলগ্ন ডিভাইসটিতেই অ্যাকাউন্টটি ব্যবহার করা যায়। যেহেতু অন্যান্য ডিভাইসে অ্যাকাউন্টটি ব্যবহার করা যায় না, সেহেতু হ্যাকিংয়ের সুযোগও কমে আসে। এমন একটি ফিচার বিশ্বে প্রথমবারের মতো চালু করেছে ইমো।

/এইচএএইচ/আরকে/
সম্পর্কিত
ইমো হ্যাকিং শিখেছেন ৭ হাজার টাকায়, কথা বলেন নারী কণ্ঠে
টিকটক-ইমোতে পরিচয়, ব্ল্যাকমেইল করে শারীরিক সম্পর্ক ও অর্থ আদায়
সিআইডি কর্মকর্তা সেজে তরুণীর সঙ্গে প্রেম, হাতিয়ে নিয়েছে অর্থ
সর্বশেষ খবর
চাকরি পেলেন ছাত্রদল নেতা, প্রক্সিতে ক্লাস করান ‘মামা’: বেতন ভাগাভাগি
চাকরি পেলেন ছাত্রদল নেতা, প্রক্সিতে ক্লাস করান ‘মামা’: বেতন ভাগাভাগি
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত
ইন্দোনেশিয়াতে নাইটক্লাব-কান্ডে তদন্তের দায়িত্বে সভাপতি নিজেই
ইন্দোনেশিয়াতে নাইটক্লাব-কান্ডে তদন্তের দায়িত্বে সভাপতি নিজেই
তিস্তা ও পদ্মা মহাপরিকল্পনা নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা
তিস্তা ও পদ্মা মহাপরিকল্পনা নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা
সর্বাধিক পঠিত
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
লাখ টাকায় আইফোন কিনে বাড়িতে নেওয়ার পরই গেলো পুলিশ
লাখ টাকায় আইফোন কিনে বাড়িতে নেওয়ার পরই গেলো পুলিশ
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ