আগামী ৩৪ দিন সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: পলক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ ডিসেম্বর ২০২৩, ১৫:৫৯আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৩, ১৬:০৯

ডাক ও টেলিযোগাযোগ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আমাদের সবাইকে সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সম্মেলন কক্ষে কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে আয়োজিত বৈঠকে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। এর আগে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আবু হেনা মোরশেদ জামান কর্মকর্তা-কর্মচারীদের পক্ষে তাকে ফুল দিয়ে বরণ করে নেন। এ সময় বৈঠকে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এবং এর অধীন দফতর-সংস্থার শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

টেকনোক্র্যাক কোটায় নিযুক্ত ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তফা জব্বার পদত্যাগ করলে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে প্রধানমন্ত্রী এ মন্ত্রণালয়ের অতিরিক্ত দায়িত্ব দেন।

কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে জুনাইদ আহমেদ পলক বলেন, ‘আমাদের সামনে আগামী ৩৪টি দিন অনেক গুরুত্বপূর্ণ। এ সময় আপনারা সবাই সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করবেন। আমাদের ডাক যদি চালু না থাকে তাহলে আমাদের যে লজিস্টিকস, আমাদের সব পণ্য আনা-নেওয়া করা, সেটাই কিন্তু একটা দুর্ভোগের মধ্যে পড়ে যাবে।’

তিনি বলেন, ‘আমরা দেখছি, হরতাল-অবরোধের নামে একটা রাজনৈতিক দল, একটা রাজনৈতিক গোষ্ঠী, দেশি-বিদেশি চক্রান্ত ও ষড়যন্ত্র করে প্রতিদিন নিরীহ মানুষের ওপর আক্রমণ করছে। একজন নিরীহ ট্রাক ড্রাইভার মারা গেছে। অসংখ্য গাড়ি পোড়াচ্ছে, রাস্তায় অবরোধ করছে।’

প্রতিমন্ত্রী বলেন, ‘আমাদের ডাক ও টেলিযোগাযোগ বিভাগের প্রতিটি প্রতিষ্ঠানকে খুব সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। পণ্য, গুরুত্বপূর্ণ তথ্য-উপাত্ত চিঠিপত্র লেনদেনের জন্য আমাদের ডাক বিভাগকে চলমান রাখতে হবে। আমাদের বিটিআরসিকে দায়িত্ব পালন করতে হবে অত্যন্ত দায়িত্বশীলতার সঙ্গে, যাতে আমাদের টেলিকমিউনকেশনে কোনও রকম বাধা সৃষ্টি না হয়। অপরদিকে আমাদের স্যাটেলাইট কমিউনকেশনকেও চালু রাখতে হবে, যাতে আমাদের টেলিভিশন সেন্টারগুলো নির্বিঘ্নে কাজ করতে পারে। অপর দিকে আমাদের সাবমেরিন কেবল– আপনারা জানেন বহির্বিশ্বে সঙ্গে আমরা সাবমেরিনে যুক্ত। এমন কোনও বিষয় নেই, যেখানে বাংলাদেশ আসলে অবস্থান রাখেনি।’

/এসআই/আরকে/
সম্পর্কিত
দুর্নীতি ও মানিলন্ডারিংনুরুল মজিদ-পলক-এনামুলের স্ত্রীর আয়কর নথি জব্দের নির্দেশ
পলকের ঘাড়ে দুটি, কোমরে তিনটি হাড় সরে গেছে 
শেখ হাসিনা, পলকসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পেছালো
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের