চোখের জল ঝরিয়ে আবেগ প্রকাশ করবে রোবট

আশিক বিল্লাহ খান
২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২০ আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২০

মানুষের আবেগ বোঝার পাশাপাশি মুখের অভিব্যক্তিতে তা ফুটিয়ে তোলার ক্ষেত্রে এক নতুন উদ্ভাবন নিয়ে এসেছে চীনের রোবট নির্মাতা প্রতিষ্ঠান ইয়ানসি টেকনোলজি। তাদের তৈরি ইয়ানসি-এক্স২ নামের নতুন হিউম্যানয়েড রোবটটি কথোপকথনের পরিস্থিতি বিশ্লেষণ করে দুঃখ বা সহানুভূতির প্রতিক্রিয়া দেখানোর পাশাপাশি নির্দেশ পেলে চোখ থেকে কৃত্রিম অশ্রু ঝরাতে পারে।

সাংহাইয়ে অনুষ্ঠিত ২০২৬ ইনক্লুশন কনফারেন্সে রোবটটির এই ব্যতিক্রমী সক্ষমতা প্রদর্শন করা হয়। প্রদর্শনীতে একজন ব্যক্তি যখন রোবটটিকে প্রশ্ন করেন, ‘আমার জন্য কাঁদতে পারবে?’, ঠিক কয়েক সেকেন্ডের মধ্যে তার চোখের কোণা থেকে ধীরে ধীরে অশ্রু গড়িয়ে পড়তে দেখা যায়।

অবশ্য এই অশ্রু কোনও প্রকৃত অনুভূতির ফল নয়। এর পেছনে কাজ করছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), বায়োনিক মুখের উপাদান এবং মাইক্রোফ্লুইডিক প্রযুক্তির এক সমন্বিত ব্যবস্থা। প্রযুক্তিটির উদ্দেশ্য রোবটকে অনুভূতি দেওয়া নয়, বরং মানুষের সঙ্গে যোগাযোগের সময় প্রাসঙ্গিক আবেগীয় প্রতিক্রিয়া দেখানো।

ইয়ানসি টেকনোলজির তথ্য অনুযায়ী, ইয়ানসি-এক্স২-এর আবেগ প্রকাশের প্রক্রিয়াটি তিন স্তরে কাজ করে। প্রথমে এআই অ্যালগরিদম কথোপকথনের বিষয়বস্তু, ভাষার ধরন ও কণ্ঠের স্বর বিশ্লেষণ করে দুঃখ বা সহানুভূতির প্রয়োজন শনাক্ত করে। এরপর সিলিকন দিয়ে তৈরি মুখের অংশে সংকেত পাঠিয়ে দুঃখের অভিব্যক্তি তৈরি করা হয়। একই সঙ্গে মাইক্রোফ্লুইডিক ব্যবস্থা চোখের কোণায় তরল পৌঁছে দিয়ে কৃত্রিম অশ্রু সৃষ্টি করে।

রোবটের এই প্রযুক্তিকে অ্যাফেক্টিভ কম্পিউটিং বলা হয়, যা মানুষের আবেগ শনাক্ত করে সামঞ্জস্যপূর্ণ প্রতিক্রিয়া তৈরি করে। ২০২৬ সালের এক গবেষণায় দেখা গেছে, মুখের অভিব্যক্তির সঙ্গে অশ্রু যুক্ত হলে রোবটের দুঃখ প্রকাশের মাত্রা মানুষের কাছে আরও স্পষ্ট হয়ে ওঠে।

বর্তমানে ইয়ানসি-এক্স২ একটি স্থির মডেল হিসেবে তৈরি করায় এটি নিজে হাঁটতে পারে না। তবে মাথা ঘোরানো, মানুষের গতিবিধি অনুসরণ করা এবং শরীরের ওপরের অংশ দিয়ে অঙ্গভঙ্গি করার সক্ষমতা রয়েছে এর। বর্তমানে সার্ভো মোটর ব্যবহৃত হলেও ভবিষ্যৎ সংস্করণে আরও মসৃণ নড়াচড়ার জন্য বায়োনিক পেশি ব্যবহারের পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির।

/এএ/
সম্পর্কিত
ট্রুকলারে এক ক্লিকেই যাচাই করা যাবে সন্দেহজনক লিংক ও মেসেজ
কেমন হবে প্রেডিক্টিভ ডিজিটাল মার্কেটিংয়ের ভবিষ্যৎ?
স্কুলে মোবাইল নিষিদ্ধের দাবি উঠছে বিশ্বজুড়ে, বাংলাদেশে কী করবে?
সর্বশেষ খবর
স্বর্ণের দাম আরও কমলো
স্বর্ণের দাম আরও কমলো
স্বর্ণের দামে ধস, হতে পারে আরও দরপতন
স্বর্ণের দামে ধস, হতে পারে আরও দরপতন
না খেলেই এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশ, প্রতিপক্ষ পাকিস্তান
না খেলেই এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশ, প্রতিপক্ষ পাকিস্তান
সীমান্তে বিএসএফের চেষ্টা ব্যর্থ করে দিলো বিজিবি
সীমান্তে বিএসএফের চেষ্টা ব্যর্থ করে দিলো বিজিবি
সর্বাধিক পঠিত
প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি
প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি
ফ্যামিলি কার্ড নিয়ে নতুন সিদ্ধান্ত
ফ্যামিলি কার্ড নিয়ে নতুন সিদ্ধান্ত
প্রাথমিকে নিয়োগবঞ্চিত ৮১৭ জনের বিষয়ে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী 
প্রাথমিকে নিয়োগবঞ্চিত ৮১৭ জনের বিষয়ে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী 
এনসিপিতে নতুন পরিচয়ে সারজিস আলম
এনসিপিতে নতুন পরিচয়ে সারজিস আলম
আকাশসীমার অনুমতি দেয়নি পাকিস্তান, থমকে আছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন
আকাশসীমার অনুমতি দেয়নি পাকিস্তান, থমকে আছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন