ঢাকায় মুষলধারে বৃষ্টি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ মে ২০২৩, ১৫:২৯আপডেট : ০৬ মে ২০২৩, ১৫:৩৭

তাপমাত্রা আগের তুলনায় কমলেও দেশের কিছু এলাকায় দাবদাহ অব্যাহত ছিল। তবে আজ শনিবার (৬ মে) সকালে দেশের কিছু এলাকায় বৃষ্টি হয়। এতে কমে এসেছে তাপমাত্রা। দুপুর নাগাদ ঢাকার আকাশও মেঘলা হয়ে আসে। এরপর শুরু হয় বৃষ্টি। কোথাও হালকা, আবার কোথাও ভারী বৃষ্টি হয়েছে। আগামী ২৪ ঘণ্টায় ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। 

ঢাকায় মুষলধারে বৃষ্টি (ছবি: সাজ্জাদ হোসেন )

গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় কক্সবাজারে ৩৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া ঢাকায় ৩৫, রাজশাহীতে ৩৪, রংপুরে ৩৩ দশমিক ৭, ময়মনসিংহে ৩২ দশমিক ২,  সিলেটে ৩৩ দশমিক ৫, চট্টগ্রামে ৩৫, খুলনায় ৩৪ দশমিক ৫ এবং বরিশালে ৩৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

আবহাওয়া অধিদফতর জানায়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং আশেপাশের এলাকায় অবস্থান করছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও আশেপাশের এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।

ঢাকায় মুষলধারে বৃষ্টি (ছবি: সাজ্জাদ হোসেন )

আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিনের এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

/এসএনএস/এফএস/
সম্পর্কিত
দুপুরে মধ্যে ঝড়ো হাওয়ার পূর্বাভাস, হতে পারে বৃষ্টিও
আজ বৃষ্টি হতে পারে ঢাকায়, কেমন কাটবে সরাদিন?
চার বিভাগে ভারী বৃষ্টির সতর্কতা, হতে পারে ভূমিধ্বস
সর্বশেষ খবর
পুনর্বাসিত ছায়াশরীর: অনুমোদিত এসআরবি আইন-২০২৬ ও নাগরিক স্বাধীনতার ভবিষ্যৎ 
পুনর্বাসিত ছায়াশরীর: অনুমোদিত এসআরবি আইন-২০২৬ ও নাগরিক স্বাধীনতার ভবিষ্যৎ 
ওয়াটারএইডের দক্ষিণ এশিয়ার পরিচালক খায়রুল ইসলাম আর নেই 
ওয়াটারএইডের দক্ষিণ এশিয়ার পরিচালক খায়রুল ইসলাম আর নেই 
ভারতে আগুনে মৃত্যু, মরদেহের অপেক্ষায় সাতক্ষীরার দুই পরিবার
ভারতে আগুনে মৃত্যু, মরদেহের অপেক্ষায় সাতক্ষীরার দুই পরিবার
নায়করাজ রাজ্জাক পরিচালিত আলোচিত ৫ চলচ্চিত্র
নায়করাজ রাজ্জাক পরিচালিত আলোচিত ৫ চলচ্চিত্র
সর্বাধিক পঠিত
অবশেষে সেনাপ্রধানের হস্তক্ষেপে অচলাবস্থার অবসান
অবশেষে সেনাপ্রধানের হস্তক্ষেপে অচলাবস্থার অবসান
বিএনপির বাইরেও  ১১ ভোট বেশি পেয়েছেন মির্জা ফখরুল
বিএনপির বাইরেও ১১ ভোট বেশি পেয়েছেন মির্জা ফখরুল
যে ৩ কারণে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি রুমিন ফারহানা
যে ৩ কারণে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি রুমিন ফারহানা
সংবিধানের ৭০ অনুচ্ছেদের কবর দেওয়া হবে: চিফ হুইপ
সংবিধানের ৭০ অনুচ্ছেদের কবর দেওয়া হবে: চিফ হুইপ
পাল্টা পদক্ষেপে পাকিস্তান হাইকমিশনের বাইরের স্থাপনা গুঁড়িয়ে দিলো ভারত
পাল্টা পদক্ষেপে পাকিস্তান হাইকমিশনের বাইরের স্থাপনা গুঁড়িয়ে দিলো ভারত