১২ অঞ্চলের তাপমাত্রা ৪০ ডিগ্রির ওপরে: থাকবে কতদিন?

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ এপ্রিল ২০২৪, ১৬:২১আপডেট : ২১ এপ্রিল ২০২৪, ২১:৫৭

বেড়েই চলেছে তাপমাত্রা। গরমে হাঁসফাঁস অবস্থা সারা দেশে। এরই মধ্যে ঢাকাসহ বেশ কিছু অঞ্চলের ওপর দিয়ে বইছে তাপপ্রবাহ। চলমান এই তাপপ্রবাহ সপ্তাহজুড়েই থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

এদিকে আজ রবিবার (২১ এপ্রিল) ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা উঠেছে ৪০ দশমিক ৪ ডিগ্রিতে। এর আগে গত বছর এপ্রিলে ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা উঠেছিল ৪০ দশমিক ৬ ডিগ্রিতে।

তীব্র গরমে হাঁসফাঁস অবস্থা শ্রমজীবীদের (ছবি: নাসিরুল ইসলাম)

গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা উঠেছে যশোরে ৪২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এর বাইরে ৪০ ডিগ্রির ওপরে চুয়াডাঙ্গায় ৪২ দশমিক ৪, ঈশ্বরদীতে ৪২, মোংলায় ৪১ দশমিক ৭, রাজশাহীতে ৪১ দশমিক ৫, কুমারখালী ও খুলনায় ৪১ দশমিক ২, গোপালগঞ্জ ও ফরিদপুরে ৪০ দশমিক ৮, টাঙ্গাইলে ৪০ দশমিক ৪, সাতক্ষীরায় ৪০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

আবহাওয়াবিদ ওমর ফারুক বলেন, ‘তাপমাত্রা আজ আরেকটু বেশি। এই তাপমাত্রা এমনই থাকতে পারে এই সপ্তাহজুড়ে। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকায় গরমের অনুভূতি তাপমাত্রার তুলনায় বেশি।’

মুখে পানি ছিটিয়ে গরম থেকে বাঁচার চেষ্টা (ছবি: নাসিরুল ইসলাম)

আজ সন্ধ্যা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

তাপপ্রবাহের বিষয়ে বলা হয়, পাবনা, যশোর ও চুয়াডাঙ্গা জেলায় অতি তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। রাজশাহী জেলাসহ খুলনা বিভাগের অবশিষ্টাংশ এবং ঢাকা বিভাগের ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। ময়মনসিংহ, মৌলভীবাজার, ফেনী, কক্সবাজার, চাঁদপুর ও রাঙামাটি জেলাসহ বরিশাল বিভাগ এবং রাজশাহী বিভাগের অবশিষ্টাংশের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

গরম উপেক্ষা করেই পেটের দায়ে রাস্তায় নামতে হয়েছে শ্রমজীবীদের (ছবি: নাসিরুল ইসলাম)

তাপমাত্রার বিষয়ে বলা হয়,  রংপুর বিভাগে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে এবং অন্যত্র তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। জলীয়বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বিরাজ করতে পারে।

এরপর সোমবার (২২ এপ্রিল) সন্ধ্যা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

তীব্র গরমে হাঁসফাঁস অবস্থা সবার (ছবি: নাসিরুল ইসলাম)

তাপপ্রবাহের বিষয়ে বলা হয়, বিরাজমান তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। জলীয়বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বিরাজ করতে পারে।

মঙ্গলবারের (২৩ এপ্রিল) পূর্বাভাসে বলা হয়, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। বিরাজমান তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। 

জীবন-জীবিকার কারণে বাধ্য হয়েই তীব্র গরমের মধ্যে রাস্তায় নামতে হচ্ছে রাজধানীবাসীকে (ছবি: নাসিরুল ইসলাম)

আবহাওয়াবিদরা বলছেন, আগামী বুধ ও বৃহস্পতিবার ঢাকাসহ সারা দেশে সামান্য বৃষ্টি হতে পারে। তবে তার খুব একটা প্রভাব পড়বে না তাপমাত্রায়।

/এসএনএস/এফএস/এমওএফ/
সম্পর্কিত
সকালে বৃষ্টিতে ভিজলো রাজধানী
ঢাকা ও আশপাশে আজও হালকা বৃষ্টির আভাস, বাতাস বইবে ১৫ কিমি বেগে
লঘুচাপের প্রভাব, আজ বৃষ্টি হতে পারে যেসব জায়গায়
সর্বশেষ খবর
পল্লী উন্নয়ন বোর্ডে বড় নিয়োগ, ৮ অক্টোবরের মধ্যে আবেদন
পল্লী উন্নয়ন বোর্ডে বড় নিয়োগ, ৮ অক্টোবরের মধ্যে আবেদন
আটার রুটি নয়, এবার নাশতায় বানান নরম তুলতুলে সুজির রুটি
আটার রুটি নয়, এবার নাশতায় বানান নরম তুলতুলে সুজির রুটি
আরও ‘ছোট হচ্ছে’ নিম্নবিত্তের বনরুটি
আরও ‘ছোট হচ্ছে’ নিম্নবিত্তের বনরুটি
ইংল্যান্ড-পাকিস্তানের টেস্ট সিরিজে দুজন ‘প্লেয়ার অব দ্য সিরিজ’ কেন?
ইংল্যান্ড-পাকিস্তানের টেস্ট সিরিজে দুজন ‘প্লেয়ার অব দ্য সিরিজ’ কেন?
সর্বাধিক পঠিত
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
‘ভালোবাসি-ভালোবাসি’ বলে পাগল করে ফেলেছিল, এখন বাড়ি আসায় পালিয়ে গেছে
‘ভালোবাসি-ভালোবাসি’ বলে পাগল করে ফেলেছিল, এখন বাড়ি আসায় পালিয়ে গেছে
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
ব্রিকস নেতাদের নৈশভোজে মোদির মেনুতে যা ছিল
ব্রিকস নেতাদের নৈশভোজে মোদির মেনুতে যা ছিল