উপকূল অতিক্রম করতে শুরু করেছে ঘূর্ণিঝড় ফিনজাল, ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে বৃষ্টি 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
৩০ নভেম্বর ২০২৪, ২২:৪২আপডেট : ০১ ডিসেম্বর ২০২৪, ১৪:৫০

ভারতের তামিলনাড়ু উপকূলে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় ‘ফিনজাল’। এটি তামিলনাড়ুর পুদুচেরি উপকূলের স্থলভাগ অতিক্রম শুরু করেছে। ভারতীয় গণমাধ্যমগুলোতে দেশটির আবহাওয়া অফিসের (আইএমডি) বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে। উপকূল অতিক্রম করতে ঘূর্ণিঝড়টি তিন থেকে চার ঘণ্টা সময় নেবে বলেও জানানো হয়েছে খবরে। এদিকে ঝড়ের প্রভাবে বাংলাদেশের উপকূলীয় এলাকাসহ দেশের অনেক এলাকায় হালকা থেকে গুঁড়িগুঁড়ি বৃষ্টি হচ্ছে। কমে গেছে দেশের তাপমাত্রা।
 
বাংলাদেশের আবহাওয়া অধিদফতরের সর্বশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের টানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬২ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ঘণ্টায় ৮৮ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর খুবই উত্তাল রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরগুলোকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

এদিকে ভারতের আবহাওয়া অফিস জানায়, ফিনজালের প্রভাবে চেন্নাই ও উপকূলবর্তী এলাকায় ভারী বৃষ্টি শুরু হয়েছে। সেখানকার সাগর এখন বিক্ষুব্ধ হয়ে উঠেছে। ভারতের উপকূলবর্তী এলাকা থেকে বহু মানুষকে সরিয়ে আশ্রয়কেন্দ্রে নেওয়া হয়েছে। প্রতিকূল আবহাওয়ার কারণে এরইমধ্যে রবিবার ভোর ৪টা পর্যন্ত চেন্নাই বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়েছে। ৫৫টি ফ্লাইট বাতিল করা হয়েছে।

/এসএনএস/ইউএস/
সম্পর্কিত
এক ঘূর্ণিঝড়ে নিয়ে গেছে ১১০০ কোটি টাকা, কেমন আছেন সাইদুলরা
মাসের দ্বিতীয়ার্ধে ঘূর্ণিঝড় ও তীব্র কালবৈশাখীর শঙ্কা
চলতি মাসে তাপপ্রবাহ-ঘূর্ণিঝড়ের শঙ্কা, সঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি