রাতভর বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন সড়কে জলাবদ্ধতা 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০১ মে ২০২৬, ১১:৫০আপডেট : ০১ মে ২০২৬, ১১:৫০

রাতভর বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাত থেকে পরদিন শুক্রবার (১ মে) সকাল পর্যন্ত রাজধানীর অনেক এলাকা পানিতে ডুবে গেছে। 

রাজধানীর গ্রিনরোড, কারওয়ান বাজার, পান্থপথ, রবীন্দ্র সরোবর-সংলগ্ন সড়ক, জিগাতলা, মিরপুর ১০, কাজীপাড়া, মালিবাগ রেলগেট, মৌচাক, মগবাজার এবং হাতিরঝিলের মধুবাগ এলাকাসহ বিভিন্ন এলাকায় রাস্তায় পানি জমেছে। মূল সড়কের বাইরেও বিভিন্ন এলাকার অলিগলিতেও পানি জমে থাকতে দেখা গেছে। এতে দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ। 

রাজধানীর পশ্চিম ধানমন্ডি এলাকার বাসিন্দা মামুন জানান, ভোর থেকে সকাল পর্যন্ত টানা বৃষ্টিতে তার বাসার সামনে পানি জমে গেছে। সকালে ৮টার পর পানি কিছুটা কমতে শুরু করেছে। 

রাতভর বৃষ্টিতে সড়কে জলাবদ্ধতা। (ছবি: সাদ্দিক অভি)

আবহাওয়া অধিদফতর গতকাল (৩০ এপ্রিল) পরবর্তী ৪৮ ঘণ্টার জন্য দেশের ছয় বিভাগে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। বিভাগগুলো হলো- ময়মনসিংহ, ঢাকা, সিলেট, চট্টগ্রাম, খুলনা ও সিলেট। এসব বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বলে সতর্কবার্তায় বলা হয়।

রবিবার (২৬ এপ্রিল) থেকে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি শুরু হয়েছে। এতে অন্তত এক সপ্তাহের বেশি সময় ধরে চলা তাপপ্রবাহ কমে আসে। গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৬ ডিগ্রি সেলসিয়াস, যা আগের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম।

গতকাল সারা দিনে সর্বোচ্চ বৃষ্টি রেকর্ড করা হয় চট্টগ্রামের সীতাকুণ্ডে, ৬০ মিলিমিটার। আগের দিন সর্বোচ্চ বৃষ্টি হয়েছিল পটুয়াখালীর খেপুপাড়ায় ১২১ মিলিমিটার।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, আজ (১ মে) দেশের বিভিন্ন অঞ্চলে আবহাওয়া পরিস্থিতি কিছুটা অস্থির থাকতে পারে। বিশেষ করে রাজধানী ঢাকাসহ মোট ১৭টি জেলায় দুপুরের আগেই ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার ভোর ৫টা থেকে দুপুর ১টার মধ্যে এই পরিবর্তনশীল আবহাওয়া লক্ষ্য করা যেতে পারে। সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে সতর্ক থাকতে বলা হয়েছে এবং তাদের ১ নম্বর সতর্ক সংকেত প্রদর্শনের নির্দেশনা দেওয়া হয়েছে।

/এসও/এমএএল/
সম্পর্কিত
৭ বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস, ঢাকায় জলাবদ্ধতার শঙ্কা
ঢাকায় আবারও বৃষ্টি
আজ কেমন থাকবে ঢাকার আবহাওয়া
সর্বশেষ খবর
পরের বিশ্বকাপ ৩ মহাদেশের ছয় দেশে কেন, কীভাবে আয়োজন হবে
পরের বিশ্বকাপ ৩ মহাদেশের ছয় দেশে কেন, কীভাবে আয়োজন হবে
বিশ্বকাপে সবচেয়ে কম হলুদ কার্ড, ফেয়ার প্লে পুরস্কার নেদারল্যান্ডসের
বিশ্বকাপে সবচেয়ে কম হলুদ কার্ড, ফেয়ার প্লে পুরস্কার নেদারল্যান্ডসের
বন্যা পরিস্থিতি নিয়ে যা জানা গেলো
বন্যা পরিস্থিতি নিয়ে যা জানা গেলো
নতুন সম্পর্কে ব্র্যাড পিট, বাবার পদবি বাদ দিচ্ছেন অ্যাঞ্জেলিনা জোলির আরও দুই সন্তান
নতুন সম্পর্কে ব্র্যাড পিট, বাবার পদবি বাদ দিচ্ছেন অ্যাঞ্জেলিনা জোলির আরও দুই সন্তান
সর্বাধিক পঠিত
বড় পর্দায় বিশ্বকাপের ফাইনাল ম্যাচ দেখতে দিলো না 'তৌহিদী জনতা'
বড় পর্দায় বিশ্বকাপের ফাইনাল ম্যাচ দেখতে দিলো না 'তৌহিদী জনতা'
স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ বিষয়ে যা বললেন রিজভী
স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ বিষয়ে যা বললেন রিজভী
আইনজীবী জেড আই খান পান্নার মেয়ের ওপর হামলা, একজন গ্রেফতার
আইনজীবী জেড আই খান পান্নার মেয়ের ওপর হামলা, একজন গ্রেফতার
কোচের পাঁচ ভুলেই বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার পরাজয়
কোচের পাঁচ ভুলেই বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার পরাজয়
গুজবে তেলের পাম্পে হঠাৎ উপচে পড়া ভিড়, রাত পর্যন্ত দীর্ঘ লাইন
গুজবে তেলের পাম্পে হঠাৎ উপচে পড়া ভিড়, রাত পর্যন্ত দীর্ঘ লাইন