মাদককে না বলতে সাইকেলে টেকনাফ থেকে তেঁতুলিয়া

তারুণ্য ডেস্ক
১৫ নভেম্বর ২০২০, ১৯:০৮আপডেট : ১৫ নভেম্বর ২০২০, ২০:১৩

চার তরুণ মাদককে না বলতে এবং মাদকের বিরুদ্ধে জনমত গঠনের প্রচার অভিযানে নেমেছেন। অ্যাডভেঞ্চার ক্লাব রোপ-ফোর সংগঠনের উদ্যোগে এ মাসের ৬ তারিখ তেঁতুলিয়া থেকে শুরু হয় সাইক্লিং। তেঁতুলিয়ার বাংলাবান্ধা জিরো পয়েন্ট থেকে শুরু হয়ে ১৩ নভেম্বর টেকনাফে গিয়ে শেষ হয় দেশব্যাপী সাইক্লিং অভিযাত্রা।

মাদককে না বলতে সাইকেলে টেকনাফ থেকে তেঁতুলিয়া
রোপ-ফোর সংগঠনের চেয়ারম্যান মারুফা হক জানান, কিশোর-তরুণদের মধ্যে মাদকের ভয়াবহতা জানাতেই এই উদ্যোগ। রোপ-ফোর মূলত বেশ কয়েক বছর ধরে দেশে ও বিদেশে পাহাড়ে অভিযাত্রা নিয়ে কাজ করে। মহামারির মধ্যে এগুলো বন্ধ থাকায় দেশের মধ্যে তারুণ্য ভাবনা নিয়ে এ কর্মসূচী হাতে নেওয়া হয়েছে। দেশব্যাপী সাইকেলে করে এই বার্তাটিই ছিল- ‘মাদক-ধূমপানকে না বলি, স্বাস্থ্যকর জীবন গড়ি।’
সাইকেলে ৮ দিনে পুরো দেশ পাড়ি দেওয়া চার তরুণ হলেন হিবা শরাফুদ্দিন, কামরুল হাসান রায়হান, গোলাম মো. আদিল এবং আবরারুল আলম অর্ণব। তেঁতুলিয়া থেকে টেকনাফ মোট ১ হাজার ৪ কিলোমিটার রাস্তা সাইকেলে পাড়ি দেন তারা। বাংলাবান্ধা থেকে নীলফামারি, বগুড়া, টাঙ্গাইল হয়ে ঢাকা থেকে কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজারের টেকনাফ সীমান্তে গিয়ে শেষ হয় সাইকেল যাত্রা। ক্রস কান্ট্রি এক্সপেডিশনে মাদকবিরোধী প্রচারণায়, এলাকাভিত্তিক সব মানুষের সাথে কথা বলেন তারা। এসময় স্থানীয় প্রশাসন, পুলিশ, সেনাবাহিনী, জনপ্রতিনিধি ও জনসাধারনের পক্ষ থেকে ইতিবাচক সাড়া ও আতিথেয়তা পান অংশগ্রহনকারীরা।
রোপ-ফোর এর আরেক প্রতিষ্ঠাতা মহিউদ্দিন মাহি বলেন, ‘শুধু মাদক নয়, যেকোনো খারাপ অভ্যাস বা সঙ্গ থেকে কিশোর-তরুণদের দূরে রাখতে তাদের সামাজিক-সাংস্কৃতিক অথবা এরকম দুঃসাহসিক কাজে নিয়োজিত করা জরুরি।’ নিয়মিত শরীরচর্চা থেকে শুরু অ্যাডভেঞ্চার ট্রাভেলিংয়েও কিশোর-তরুণদের উৎসাহিত করার উপর জোর দেন তিনি। এজন্য সরকারী পর্যায় থেকেও উদ্যোগ নেওয়ার আহ্বান জানান মাহি।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী