‘দেশসেরা সবজান্তা’ কে, জানা যাবে ১৯ আগস্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ আগস্ট ২০২১, ১৭:০৪আপডেট : ১৩ আগস্ট ২০২১, ১৭:০৪

‘জানতে হবে নিজেকে জানাতে হবে সবাইকে’— এই শ্লোগানে প্রথমবারের মতো আয়োজিত হয়েছে ‘জেনারেল নলেজ অলিম্পিয়াড’। সাধারণ জ্ঞান ভিত্তিক ভিন্ন এক প্ল্যাটফর্ম জিকে নেটওয়ার্ক এই অলিম্পিয়াড আয়োজন করে।

‘দেশসেরা সবজান্তা’ খুঁজে পেতে বৃহস্পতিবার (১২ আগস্ট) অলিম্পিয়াডের জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আগামী ১৯ আগস্ট জানা যাবে কে হতে যাচ্ছে ‘দেশসেরা সবজান্তা’। 

এর আগে অনলাইনে অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত হয় ২০২০ সালের ২৪ ডিসেম্বর। পূর্ব পরিকল্পনা অনুযায়ী জাতীয় পর্ব অফলাইনে আয়োজন হওয়ার কথা ছিল। তবে করোনা পরিস্থিতির কারণে দুই দফায় পরিবর্তন হয় জাতীয় পর্বের প্রতিযোগিতার সময়।

প্রসঙ্গত, জেনারেল নলেজ অলিম্পিয়াডের দ্বিতীয় আসরও অনুষ্ঠিত হবে অনলাইনে।

আঞ্চলিক পর্বে সারাদেশ থেকে অংশগ্রহণ করে দশ হাজার শিক্ষার্থী। এদের মধ্য থেকে জাতীয় পর্বের জন্য নির্বাচিত হয় এক হাজার প্রতিযোগী। প্রাইমারি, জুনিয়র, সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি, সিনিয়র— এই পাঁচ ক্যাটাগরিতে প্রতিযোগিতায় বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয়াবলীর সঙ্গে সাম্প্রতিক বিষয়ের সংমিশ্রণে প্রশ্ন করা হয়।

সাধারণ জ্ঞানের ভয় দূর করার লক্ষে এবং নতুন কিছু জানার আগ্রহ তৈরি করতেই এই আয়োজন- এমনটাই জানান জিকে নেটওয়ার্কের প্রতিষ্ঠাতা গোলাম মোর্শেদ সীমান্ত। তিনি ভাষ্য, সাধারণ জ্ঞান বিষয়টা নি‌য়ে অনে‌কেরই একটু অলসতা রয়েছে। তা ছাড়া বিষয় হিসেবে খুব বে‌শি গুরুত্ব না দেওয়ায় সাধা‌রণ জ্ঞা‌নের ভাণ্ডারে ভাটা পড়তে থাকে। বেশিরভাগ ক্ষেত্রেই সাধারণ জ্ঞা‌নের প্র‌য়োজনীয়তা থাকে, তবুও অনেকে এটাকে আড়ালে রে‌খে দেয়।

/এনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম