পদ্মা সেতু নির্মাণে অংশীদার হতে পেরে গর্বিত কেএসআরএম

প্রেস রিলিজ
২৪ জুন ২০২২, ২২:৪৯আপডেট : ২৫ জুন ২০২২, ১৩:১৯

পদ্মা সেতুতে দেশীয় দুটি কোম্পানির রড ব্যবহার করা হয়েছে, আর রড উৎপাদনকারী প্রতিষ্ঠান কেএসআরএম দ্বিতীয় বৃহত্তম সরবরাহকারী বলে দাবি করেছেন প্রতিষ্ঠানটির উপ-ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার জাহান রাহাত। তিনি বলেছেন, ‘কেএসআরএম হচ্ছে সর্বপ্রথম রড সরবরাহকারী প্রতিষ্ঠান। পদ্মা সেতু কর্তৃপক্ষের শর্তহীন রড সরবরাহকারী প্রতিষ্ঠানও কেএসআরএম। এটি নিঃসন্দেহে আমাদের জন্য গর্ব ও গৌরব এবং অহংকারের।’

আগামীকাল শনিবার (২৫ জুন) স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

এর প্রাক্কালে প্রতিষ্ঠানটির দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘কেএসআরএম যে কোনও প্রতিকূলতায় বৈজ্ঞানিক পদ্ধতিতে আন্তর্জাতিক মানদণ্ড রক্ষা করেই রড তৈরি করে। পদ্মা সেতুতে সর্বপ্রথম শর্তহীন রড সরবরাহের কার্যাদেশ আমাদের প্রতি গ্রাহকদের আস্থা ও বিশ্বাসকে আরও সুসংহত ও দৃঢ় করেছে। উদ্যোক্তা হিসেবে আমাদেরও আত্মবিশ্বাস বেড়েছে।’

শাহরিয়ার জাহান রাহাত আরও বলেন, ‘পদ্মা সেতু নির্মাণ কর্তৃপক্ষ মান রক্ষার ক্ষেত্রে ছিল আপোষহীন ও অনমনীয়। তারা উৎপাদন থেকে সরবরাহ পর্যন্ত প্রতিটি ধাপে আন্তর্জাতিক মান রক্ষা করেছে। যাচাই বাছাই করা হয়েছে রড উৎপাদনের কাঁচামাল সংগ্রহ থেকে উৎপাদন প্রক্রিয়ার প্রতিটি ক্ষেত্রে। সরবরাহকারী হিসেবে এসব ধাপ অতিক্রম করতে হয়েছে কেএসআরএমকে। মান রক্ষার সমস্ত ধাপে উত্তীর্ণ হতে হয়েছে কোনও ব্যাখ্যা ছাড়াই। এরপর পদ্মা সেতুতে রড সরবরাহে একমাত্র শর্তহীন অনুমোদন পেয়েছে কেএসআরএম।’

রড সরবরাহের আগে কেএসআরএম কারখানায় উৎপাদনের প্রতিটি ধাপ বিশেষজ্ঞরা সরেজমিন দেখেছেন উল্লেখ করে কেএসআরএমের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘কাঁচামালের মানও পরীক্ষা করেছেন ওই বিশেষজ্ঞ দল। সর্বশেষ তাদের শর্ত অনুযায়ী রড উৎপাদন হয়েছে কিনা তাও যাচাই বাছাই করা হয়েছে। সবকটি ধাপেই কেএসআরএমের রডের মান রক্ষায় সমর্থ হয়েছে। দেশের সবচেয়ে বড় প্রকল্পে রড সরবরাহ কেএসআরএম এর জন্য অনেক বড় অর্জন। এ যেন পদ্মা সেতুর অস্থিত্বে কেএসআরএমের অংশীদারিত্ব।’

/ইউএস/
সম্পর্কিত
১০ দিনে পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায় প্রায় ৬৪ কোটি টাকা
পদ্মা সেতু হয়ে শেষ দিনে স্বস্তির ঈদযাত্রা
ঈদযাত্রায় পদ্মা সেতুতে ৪৮ ঘণ্টায় টোল আদায় প্রায় ১০ কোটি টাকা
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি