পদ্মা সেতুতে প্রথম জরিমানা দিলেন আইয়ুব খান

শরীয়তপুর প্রতিনিধি
২৬ জুন ২০২২, ১৬:২২আপডেট : ২৬ জুন ২০২২, ১৬:৫৪

পদ্মা সেতু এলাকা ঘুরতে এসেছিলেন মাদারীপুরের কাঁঠালবাড়ীর বাসিন্দা আইয়ুব খান। পরে সেতু পার হতে গিয়ে জরিমানার মুখে পড়েন তিনি। ভ্রাম্যমাণ আদালত সূত্র জানিয়েছে, তিনিই পদ্মা সেতু পার হতে গিয়ে প্রথমবারের মতো জরিমানা দিয়েছেন। রবিবার (২৬ জুন) পদ্মা সেতুর জাজিরা টোল প্লাজা প্রান্তে ভ্রাম্যমাণ আদালত দুপুর ২টার দিকে তাকে জরিমানা করেন।

শরীয়তপুরের জাজিরা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) উম্মে হাবিবা ফারজানা জরিমানার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, হেলমেট না থাকায় আইয়ুব খানকে ১০০ টাকা জরিমানা করা হয়। এছাড়া হেলমেট না পরা, সড়ক পরিবহন আইন অমান্য ও অতিরিক্ত যাত্রী বহনের অপরাধে আট মোটরসাইকেল আরোহীকে জরিমানা করা হয়েছে। জেলা প্রশাসনের নির্দেশক্রমে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে অপরাধ অনুযায়ী কাউকে ১০০ আবার কাউকে ২০০ টাকা জরিমানা করা হয়।

 তিনি আরও বলেন, এখনও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম চলছে। সেতুতে ছবি তুললেও জরিমানা করা হবে বলে জানান তিনি। 

অর্থদণ্ড পাওয়া আইয়ুব খান বলেন, পদ্মা সেতু এলাকা ঘুরতে এসেছিলাম। পরে ইচ্ছা হলো সেতু পার হবো। তবে টোল প্লাজায় গিয়ে হেলমেট না থাকায় জরিমানার মুখে পড়ি। 

এর আগে, শনিবার (২৫ জুন) দুপুর ১২টার দিকে পদ্মা সেতু উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ (রবিবার) থেকে সেতু দিয়ে যান চলাচল শুরু হয়েছে। 

/টিটি/এমওএফ/ 
সম্পর্কিত
তীব্র গতির বাসের ধাক্কায় পদ্মা সেতুর ক্ষতি, ঠিক করতে কত লাগবে?
পদ্মা সেতু প্রকল্পের মতোই এগোচ্ছে তিস্তা মহাপরিকল্পনা: পানিসম্পদমন্ত্রী
পদ্মা রেলসেতুর পিলারের নিচের মাটি কাটার বিষয়ে ব্যাখ্যা দিলেন মন্ত্রী
সর্বশেষ খবর
আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ৪ স্বতন্ত্র পরিচালকের পদত্যাগ
আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ৪ স্বতন্ত্র পরিচালকের পদত্যাগ
ফুটসাল লিগে সাবিনা-কৃষ্ণারা চ্যাম্পিয়ন
ফুটসাল লিগে সাবিনা-কৃষ্ণারা চ্যাম্পিয়ন
ব্যবস্থাপনা পরিচালক নেবে এসএমই ফাউন্ডেশন 
ব্যবস্থাপনা পরিচালক নেবে এসএমই ফাউন্ডেশন 
এআইইউবি’র ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. হাসানুল এ. হাসান, ভাইস চেয়ারম্যান ইশতিয়াক আবেদীন 
এআইইউবি’র ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. হাসানুল এ. হাসান, ভাইস চেয়ারম্যান ইশতিয়াক আবেদীন 
সর্বাধিক পঠিত
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
‘ভালোবাসি-ভালোবাসি’ বলে পাগল করে ফেলেছিল, এখন বাড়ি আসায় পালিয়ে গেছে
‘ভালোবাসি-ভালোবাসি’ বলে পাগল করে ফেলেছিল, এখন বাড়ি আসায় পালিয়ে গেছে
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
ব্রিকস নেতাদের নৈশভোজে মোদির মেনুতে যা ছিল
ব্রিকস নেতাদের নৈশভোজে মোদির মেনুতে যা ছিল