বাসচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

কুমিল্লা প্রতিনিধি
০৭ জুন ২০২৬, ১০:০২আপডেট : ০৭ জুন ২০২৬, ১০:০২

কুমিল্লা সদর দক্ষিণে বাস-অটোরিকশা সংঘর্ষে অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন।

লাকসাম ক্রসিং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওসমান গনি জানান, শনিবার (৬ জুন) সন্ধ্যায় কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের উপজেলার রতনপুর কোল্ড স্টোরেজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের সদর দক্ষিণ উপজেলার রতনপুর কোল্ড স্টোরেজ এলাকায় উল্টোপথে আশা দিনমজুরদের বহনকারী একটি অটোরিকশাকে শাহআলী সুপার পরিবহনের একটি যাত্রীবাহী বাস সামনে থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার তিন যাত্রী ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত হন দুজন।

খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার থানায় এবং আহত দুজনকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে।

ওসি বলেন, ‘নিহত তিন জনই দিনমজুর বলে প্রাথমিকভাবে জানা গেছে। অটোরিকশাটি উল্টোপথে রতনপুর বাজারের দিকে যাচ্ছিলেন। ধারণা করা হচ্ছে, কাজের সন্ধানে রতনপুর বাজারে যাচ্ছিলেন শ্রমিকরা।’

/এমএএ/
সম্পর্কিত
সিটি করপোরেশনের ট্রাকচাপায় ছাত্রদলের নেতাসহ নিহত ২
দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে পিকআপের ধাক্কায় ৪ জন নিহত
মহাসড়কের পাশে খাদে উল্টে পড়লো বাস, ৪ যাত্রী নিহত
সর্বশেষ খবর
পাঁচ শিক্ষকেই চলছে জবি আইইআর, সেশনজটে আটকে ৩০০ শিক্ষার্থী
পাঁচ শিক্ষকেই চলছে জবি আইইআর, সেশনজটে আটকে ৩০০ শিক্ষার্থী
সারা দেশের কোথাও কোথাও বৃষ্টির পূর্বাভাস, যশোরে বইছে মৃদু তাপপ্রবাহ
সারা দেশের কোথাও কোথাও বৃষ্টির পূর্বাভাস, যশোরে বইছে মৃদু তাপপ্রবাহ
বাগেরহাটে কৃষকদলের নেতাকে কুপিয়ে হত্যা
বাগেরহাটে কৃষকদলের নেতাকে কুপিয়ে হত্যা
দিনাজপুরের ১৪২ কিলোমিটার সীমান্ত এলাকায় নজরদারি বৃদ্ধি
দিনাজপুরের ১৪২ কিলোমিটার সীমান্ত এলাকায় নজরদারি বৃদ্ধি
সর্বাধিক পঠিত
বাড়তে পারে যেসব পণ্যের দাম
বাড়তে পারে যেসব পণ্যের দাম
যেসব পণ্যের দাম কমতে পারে
যেসব পণ্যের দাম কমতে পারে
‘শর্ত মানলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন আওয়ামী লীগের নেতাকর্মীরা’
‘শর্ত মানলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন আওয়ামী লীগের নেতাকর্মীরা’
ঋতুপর্ণার বাড়ি নির্মাণে আর্থিক অনুদান দিলেন প্রধানমন্ত্রী
ঋতুপর্ণার বাড়ি নির্মাণে আর্থিক অনুদান দিলেন প্রধানমন্ত্রী
বিদেশি শিক্ষার্থীদের ব্রিজিং ভিসা বন্ধের প্রস্তাব অস্ট্রেলিয়ায়
বিদেশি শিক্ষার্থীদের ব্রিজিং ভিসা বন্ধের প্রস্তাব অস্ট্রেলিয়ায়