ছাত্রকে ধর্ষণচেষ্টার অভিযোগে বিদ্যালয়ের অফিস সহকারী আটক

রাজশাহী প্রতিনিধি
০৮ জুন ২০২৬, ০৯:৩৯আপডেট : ০৮ জুন ২০২৬, ১০:০১

রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানাধীন এলাকায় এক শিশুশিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে বিদ্যালয়ের অফিস সহকারীকে আটক করেছে পুলিশ। রবিবার (৭ জুন) দুপুরে এ ঘটনা ঘটে। 

গ্রেফতারকৃত আসামি আজিজুল আলমগীর (৪০) রাজশাহী মহানগরীর কর্ণহার থানার নেপালপাড়া গ্রামের আব্দুল মণ্ডলের ছেলে।

রাজশাহী মহানগর পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রবিবার (৭ জুন) দুপুর আনুমানিক আড়াইটার দিকে বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির এক ছাত্রকে ছুটির পর একই প্রতিষ্ঠানের অফিস সহকারী আজিজুল আলমগীর বাড়ি যেতে দেননি। অভিযোগ অনুযায়ী, আসামি তাকে মিষ্টি খাওয়ানোর কথা বলে কাশিয়াডাঙ্গা থানাধীন হড়গ্রাম রানীদিঘী এলাকায় তার ভাগনির বাড়িতে নিয়ে যান এবং সেখানে নিজের কক্ষে ধর্ষণের চেষ্টা করেন। পরে ভুক্তভোগী শিক্ষার্থী বাড়িতে গিয়ে বিষয়টি তার মা-বাবাকে জানায়। তারা তাৎক্ষণিকভাবে কাশিয়াডাঙ্গা থানা পুলিশকে অবহিত করলে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্ত আলমগীরকে আটক করে।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে এবং সংশ্লিষ্ট ধারায় মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।

/এমএএ/
সম্পর্কিত
শিশুকে ধর্ষণচেষ্টা: যুবককে আটক করে পুলিশে দিলো এলাকাবাসী
শিশুকে ধর্ষণচেষ্টা: অভিযুক্তকে এলাকাবাসীর পিটুনি, উদ্ধার করে হাসপাতালে পাঠালো পুলিশ
শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধকে আটকে গ্রামবাসীর বিক্ষোভ
সর্বশেষ খবর
পাঁচ শিক্ষকেই চলছে জবি আইইআর, সেশনজটে আটকে ৩০০ শিক্ষার্থী
পাঁচ শিক্ষকেই চলছে জবি আইইআর, সেশনজটে আটকে ৩০০ শিক্ষার্থী
সারা দেশের কোথাও কোথাও বৃষ্টির পূর্বাভাস, যশোরে বইছে মৃদু তাপপ্রবাহ
সারা দেশের কোথাও কোথাও বৃষ্টির পূর্বাভাস, যশোরে বইছে মৃদু তাপপ্রবাহ
বাগেরহাটে কৃষকদলের নেতাকে কুপিয়ে হত্যা
বাগেরহাটে কৃষকদলের নেতাকে কুপিয়ে হত্যা
দিনাজপুরের ১৪২ কিলোমিটার সীমান্ত এলাকায় নজরদারি বৃদ্ধি
দিনাজপুরের ১৪২ কিলোমিটার সীমান্ত এলাকায় নজরদারি বৃদ্ধি
সর্বাধিক পঠিত
বাড়তে পারে যেসব পণ্যের দাম
বাড়তে পারে যেসব পণ্যের দাম
যেসব পণ্যের দাম কমতে পারে
যেসব পণ্যের দাম কমতে পারে
‘শর্ত মানলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন আওয়ামী লীগের নেতাকর্মীরা’
‘শর্ত মানলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন আওয়ামী লীগের নেতাকর্মীরা’
ঋতুপর্ণার বাড়ি নির্মাণে আর্থিক অনুদান দিলেন প্রধানমন্ত্রী
ঋতুপর্ণার বাড়ি নির্মাণে আর্থিক অনুদান দিলেন প্রধানমন্ত্রী
বিদেশি শিক্ষার্থীদের ব্রিজিং ভিসা বন্ধের প্রস্তাব অস্ট্রেলিয়ায়
বিদেশি শিক্ষার্থীদের ব্রিজিং ভিসা বন্ধের প্রস্তাব অস্ট্রেলিয়ায়