ফ্যাসিবাদী শাসনে শিক্ষাব্যবস্থা ধ্বংস হয়েছে, এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ জুন ২০২৬, ১৭:৩৪আপডেট : ০৭ জুন ২০২৬, ১৯:১২

বিগত দেড় দশকের ফ্যাসিবাদী শাসনে দেশের শিক্ষাব্যবস্থা ধ্বংস হয়ে গেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান বলেছেন, এবার আমাদের ঘুরে দাঁড়ানোর পালা। একইসঙ্গে প্রথাগত সার্টিফিকেটনির্ভর শিক্ষার পরিবর্তে দেশে দক্ষতাভিত্তিক ও কর্মমুখী শিক্ষাব্যবস্থা গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন তিনি।

রবিবার (৭ জুন) সকালে কর্মমুখী ও টেকনিক্যাল শিক্ষা বিষয়ে শিক্ষকদের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, দেশের জন্য যারা আত্মত্যাগ করেছেন তাদের অবদানকে সম্মান জানাতে হবে। আর এই সম্মান জানাতে হলে একটি জ্ঞানভিত্তিক রাষ্ট্র ও সমাজ গড়ে তুলতে হবে। এর কোনও বিকল্প নেই।

এর আগে দুপুরে তার সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদের কার্যউপদেষ্টা কমিটির তৃতীয় সভা অনুষ্ঠিত হয়।

জাতীয় সংসদের ক্যাবিনেট কক্ষে অনুষ্ঠিত হয় এই সভা। এতে সংসদ নেতা হিসেবে সভাপতিত্ব করেন তিনি। সভায় জাতীয় সংসদের চলমান অধিবেশনের মেয়াদ, আইন প্রণয়ন ও অন্যান্য গুরুত্বপূর্ণ কার্যাবলি নিয়ে আলোচনা হয়।

/এসএমএ/আরকে/এমওএফ/
সম্পর্কিত
প্রধানমন্ত্রীর শ্বশুরবাড়ি প্রাঙ্গণে আবার চালু হলো ‘টাউন সাব-পোস্ট অফিস’
ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তপ্ত সংসদ
‘অসুস্থ মানুষ তো, আবেগে দাঁড়ায়া গেছেন’
সর্বশেষ খবর
পাঁচ শিক্ষকেই চলছে জবি আইইআর, সেশনজটে আটকে ৩০০ শিক্ষার্থী
পাঁচ শিক্ষকেই চলছে জবি আইইআর, সেশনজটে আটকে ৩০০ শিক্ষার্থী
সারা দেশের কোথাও কোথাও বৃষ্টির পূর্বাভাস, যশোরে বইছে মৃদু তাপপ্রবাহ
সারা দেশের কোথাও কোথাও বৃষ্টির পূর্বাভাস, যশোরে বইছে মৃদু তাপপ্রবাহ
বাগেরহাটে কৃষকদলের নেতাকে কুপিয়ে হত্যা
বাগেরহাটে কৃষকদলের নেতাকে কুপিয়ে হত্যা
দিনাজপুরের ১৪২ কিলোমিটার সীমান্ত এলাকায় নজরদারি বৃদ্ধি
দিনাজপুরের ১৪২ কিলোমিটার সীমান্ত এলাকায় নজরদারি বৃদ্ধি
সর্বাধিক পঠিত
বাড়তে পারে যেসব পণ্যের দাম
বাড়তে পারে যেসব পণ্যের দাম
যেসব পণ্যের দাম কমতে পারে
যেসব পণ্যের দাম কমতে পারে
‘শর্ত মানলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন আওয়ামী লীগের নেতাকর্মীরা’
‘শর্ত মানলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন আওয়ামী লীগের নেতাকর্মীরা’
ঋতুপর্ণার বাড়ি নির্মাণে আর্থিক অনুদান দিলেন প্রধানমন্ত্রী
ঋতুপর্ণার বাড়ি নির্মাণে আর্থিক অনুদান দিলেন প্রধানমন্ত্রী
বিদেশি শিক্ষার্থীদের ব্রিজিং ভিসা বন্ধের প্রস্তাব অস্ট্রেলিয়ায়
বিদেশি শিক্ষার্থীদের ব্রিজিং ভিসা বন্ধের প্রস্তাব অস্ট্রেলিয়ায়