‘ঝগড়ারচরে তো ঝগড়াই হবে’, এমপির পুলিশ ফাঁড়ির দাবিতে স্পিকারের রসিকতা

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৭ জুন ২০২৬, ২০:১০আপডেট : ০৭ জুন ২০২৬, ২০:১৭

জাতীয় সংসদের বাজেট অধিবেশনে শেরপুর-৩ আসনের সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল তার নির্বাচনি এলাকার ঝগড়ারচর অঞ্চলে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে একটি পুলিশ ফাঁড়ি স্থাপনের দাবি জানিয়েছেন।

রবিবার (৭ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনে তিনি এ দাবি উত্থাপন করেন।

এ সময় এমপির বক্তব্যের পর স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) রসিকতা করে বলেন, ‘ঝগড়ারচরে তো ঝগড়াই হবে।’

স্পিকারের তাৎক্ষণিক এই মন্তব্যে অধিবেশন কক্ষে হাস্যরস তৈরি হয়। উপস্থিত সংসদ সদস্যরাও মন্তব্যটি উপভোগ করেন।

উল্লেখ্য, শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার ৭ নম্বর ভেলুয়া ইউনিয়নের একটি গুরুত্বপূর্ণ ও জনবহুল এলাকা হলো ঝগড়ারচর। এলাকাটি স্থানীয় ব্যবসা-বাণিজ্যের অন্যতম কেন্দ্র হিসেবে পরিচিত। চারপাশের উপজেলা ও জেলা সদরের সঙ্গে পাকা সড়ক যোগাযোগ থাকায় এখানে প্রতিদিন বিপুল মানুষের সমাগম ঘটে।

/এসএমএ/এম/এমওএফ/
সম্পর্কিত
ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তপ্ত সংসদ
‘অসুস্থ মানুষ তো, আবেগে দাঁড়ায়া গেছেন’
ইসলামী ব্যাংক বিএনপির হাতেই সবচেয়ে নিরাপদ: অর্থমন্ত্রী
সর্বশেষ খবর
পাঁচ শিক্ষকেই চলছে জবি আইইআর, সেশনজটে আটকে ৩০০ শিক্ষার্থী
পাঁচ শিক্ষকেই চলছে জবি আইইআর, সেশনজটে আটকে ৩০০ শিক্ষার্থী
সারা দেশের কোথাও কোথাও বৃষ্টির পূর্বাভাস, যশোরে বইছে মৃদু তাপপ্রবাহ
সারা দেশের কোথাও কোথাও বৃষ্টির পূর্বাভাস, যশোরে বইছে মৃদু তাপপ্রবাহ
বাগেরহাটে কৃষকদলের নেতাকে কুপিয়ে হত্যা
বাগেরহাটে কৃষকদলের নেতাকে কুপিয়ে হত্যা
দিনাজপুরের ১৪২ কিলোমিটার সীমান্ত এলাকায় নজরদারি বৃদ্ধি
দিনাজপুরের ১৪২ কিলোমিটার সীমান্ত এলাকায় নজরদারি বৃদ্ধি
সর্বাধিক পঠিত
বাড়তে পারে যেসব পণ্যের দাম
বাড়তে পারে যেসব পণ্যের দাম
যেসব পণ্যের দাম কমতে পারে
যেসব পণ্যের দাম কমতে পারে
‘শর্ত মানলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন আওয়ামী লীগের নেতাকর্মীরা’
‘শর্ত মানলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন আওয়ামী লীগের নেতাকর্মীরা’
ঋতুপর্ণার বাড়ি নির্মাণে আর্থিক অনুদান দিলেন প্রধানমন্ত্রী
ঋতুপর্ণার বাড়ি নির্মাণে আর্থিক অনুদান দিলেন প্রধানমন্ত্রী
বিদেশি শিক্ষার্থীদের ব্রিজিং ভিসা বন্ধের প্রস্তাব অস্ট্রেলিয়ায়
বিদেশি শিক্ষার্থীদের ব্রিজিং ভিসা বন্ধের প্রস্তাব অস্ট্রেলিয়ায়