রামিসা হত্যাকাণ্ডের রায়ে আলহামদুলিল্লাহ পড়লেন জামায়াত আমির

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৮ জুন ২০২৬, ০০:৫৪আপডেট : ০৮ জুন ২০২৬, ০০:৫৪

রাজধানীর মিরপুরের পল্লবীতে ৭ বছর বয়সী শিশু রামিসা ধর্ষণ ও হত্যাকাণ্ডের রায়ের প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও সংসদের বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান। 

রবিবার (৭ জুন) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের ভেরিফায়েড পেজ থেকে দেয়া এক পোস্টে এই প্রতিক্রিয়া জানান তিনি।

পোস্টে রায়ের প্রতিক্রিয়া জানিয়ে ডা. শফিকুর রহমান লিখেছেন, ‘রামিসা হত্যাকাণ্ডের রায়ে আলহামদুলিল্লাহ পড়লাম। এখন এই রায় অতিদ্রুত কার্যকর করে এ ধরনের নারকীয় নারী ও শিশু নির্যাতন এবং হত্যাকাণ্ডের বিরুদ্ধে দুষ্কৃতকারীদের প্রতি চূড়ান্ত বার্তা দেওয়ার সময় এসেছে। সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ।’

উল্লেখ্য, শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও গলাকেটে হত্যার ঘটনায় আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্নাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। রবিবার ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন এ রায় ঘোষণা করেন।

/এএইচএস/এফআর/
সম্পর্কিত
ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তপ্ত সংসদ
সময় নির্ধারণ নিয়ে সংসদে উত্তেজনা, আলোচনার ‘মুড’ হারালেন আব্দুল্লাহ তাহের!
ইসলামী ব্যাংক ক্ষতিগ্রস্ত হলে অর্থনীতি মাটির সঙ্গে মিশে যাবে: জামায়াত আমির
সর্বশেষ খবর
পাঁচ শিক্ষকেই চলছে জবি আইইআর, সেশনজটে আটকে ৩০০ শিক্ষার্থী
পাঁচ শিক্ষকেই চলছে জবি আইইআর, সেশনজটে আটকে ৩০০ শিক্ষার্থী
সারা দেশের কোথাও কোথাও বৃষ্টির পূর্বাভাস, যশোরে বইছে মৃদু তাপপ্রবাহ
সারা দেশের কোথাও কোথাও বৃষ্টির পূর্বাভাস, যশোরে বইছে মৃদু তাপপ্রবাহ
বাগেরহাটে কৃষকদলের নেতাকে কুপিয়ে হত্যা
বাগেরহাটে কৃষকদলের নেতাকে কুপিয়ে হত্যা
দিনাজপুরের ১৪২ কিলোমিটার সীমান্ত এলাকায় নজরদারি বৃদ্ধি
দিনাজপুরের ১৪২ কিলোমিটার সীমান্ত এলাকায় নজরদারি বৃদ্ধি
সর্বাধিক পঠিত
বাড়তে পারে যেসব পণ্যের দাম
বাড়তে পারে যেসব পণ্যের দাম
যেসব পণ্যের দাম কমতে পারে
যেসব পণ্যের দাম কমতে পারে
‘শর্ত মানলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন আওয়ামী লীগের নেতাকর্মীরা’
‘শর্ত মানলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন আওয়ামী লীগের নেতাকর্মীরা’
ঋতুপর্ণার বাড়ি নির্মাণে আর্থিক অনুদান দিলেন প্রধানমন্ত্রী
ঋতুপর্ণার বাড়ি নির্মাণে আর্থিক অনুদান দিলেন প্রধানমন্ত্রী
বিদেশি শিক্ষার্থীদের ব্রিজিং ভিসা বন্ধের প্রস্তাব অস্ট্রেলিয়ায়
বিদেশি শিক্ষার্থীদের ব্রিজিং ভিসা বন্ধের প্রস্তাব অস্ট্রেলিয়ায়