অস্ট্রেলিয়ায় ফেসবুক ও গুগল থেকে অর্থ আদায়ের আইন পাস

বিদেশ ডেস্ক
২৫ ফেব্রুয়ারি ২০২১, ০৯:৫২আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২১, ০৯:৫২
image

নিজেদের প্লাটফর্মে নিউজ কন্টেন্ট প্রকাশের জন্য গুগল ও ফেসবুকের কাছ থেকে অর্থ আদায় করতে বিশ্বে প্রথম দেশ হিসেবে আইন পাস করেছে অস্ট্রেলিয়া। ফেসবুকের তীব্র বিরোধিতার মুখে কিছু সংশোধনী নিয়ে পাস হয়েছে দ্য নিউজ কোড আইন। এর অধীনে অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমগুলোকে বেশ আকর্ষণীয় পরিমাণ অর্থ পরিশোধ করতে হবে গুগল ও ফেসবুককে। অস্ট্রেলিয়ার এই আইন অনুসরণ করে বিশ্বের অন্যান্য দেশও একই ধরনের আইন করতে পারে বলে মনে করা হচ্ছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

অস্ট্রেলিয়ার নিয়ন্ত্রকেরা চাইছেন সংবাদমাধ্যমের খবর প্রকাশ করলে ফেসবুক ও গুগলের মতো প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে অর্থ আদায় করা হবে। অস্ট্রেলিয়া কর্তৃপক্ষ এমন আইন প্রণয়নের উদ্যোগ নেওয়ার পর গত বৃহস্পতিবার দেশটিতে নিউজ শেয়ারিং সেবা বন্ধ করে দেয় ফেসবুক। পরে মঙ্গলবার দেশটির অর্থমন্ত্রী জোস ফ্রাইডেনবার্গ জানান, ফেসবুকের সঙ্গে নতুন আলোচনার ভিত্তিতে আইন সংশোধন করা হবে।

নতুন পাস হওয়া আইনটিতে বলা হয়েছে, অর্থ ভাগাভাগি নিয়ে সংবাদমাধ্যম ও প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো নিজেদের মধ্যে আলোচনা করে নেবে। এই ধরনের আলোচনা ব্যর্থ হলে এসব প্লাটফর্মকে শালিসের আওতায় আনা যাবে। অস্ট্রেলিয়ার সরকার বলছে এই আইনের ফলে সব পক্ষের মধ্যে ন্যায্য দরকষাকষি করা যাবে। আর এতে সংবাদ প্রতিষ্ঠানগুলো আরও বেশি লাভ পাবে।

অস্ট্রেলিয়ার নিয়ন্ত্রক প্রতিষ্ঠান এসিসিসি জানিয়েছে, আইন প্রণয়নের আগ পর্যন্ত গুগল ও ফেসবুকের মতো টেক জায়ান্টদের ওপর এক চেটিয়া নির্ভরতার কারণে সংবাদমাধ্যমগুলোর দর কষাকষির সুযোগ ছিলো না। সংবাদের দাম নিয়ে কোনও বিরোধ তৈরি হলে তার সমাধান দিতে পারবে শালিসকারীরা। বিশ্লেষকরা বলছেন এতে লাভবান হবে সংবাদমাধ্যম।

/জেজে/
সম্পর্কিত
যে দেশ এখনও ফুটবল খেলে না!
সারা দিন রঙ পাল্টায় যে পাহাড়
হঠাৎ স্টুডেন্ট ভিসা ফি আরও বাড়িয়েছে অস্ট্রেলিয়া
সর্বশেষ খবর
পাট ও পাটজাত পণ্যের রফতানি সম্প্রসারণে আন্তর্জাতিক প্রদর্শনীর উদ্যোগ
পাট ও পাটজাত পণ্যের রফতানি সম্প্রসারণে আন্তর্জাতিক প্রদর্শনীর উদ্যোগ
পাবনার এসপিসহ পুলিশের ১০ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি
পাবনার এসপিসহ পুলিশের ১০ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি
প্রবাসীদের ভোটব্যবস্থা নিয়ে ইসির বৈঠক কাল
প্রবাসীদের ভোটব্যবস্থা নিয়ে ইসির বৈঠক কাল
ভাঙারি ব্যবসায়ী সেলিম হত্যার নেপথ্যে আর্থিক লেনদেনের বিরোধ: র‌্যাব
ভাঙারি ব্যবসায়ী সেলিম হত্যার নেপথ্যে আর্থিক লেনদেনের বিরোধ: র‌্যাব
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিলেন ভিডিও ছড়িয়ে পড়া এমপির প্রথম স্ত্রী
আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিলেন ভিডিও ছড়িয়ে পড়া এমপির প্রথম স্ত্রী