চিনিকলের ডিজেল বিক্রি করা হচ্ছিলো দোকানে, আটক ৩

নাটোর প্রতিনিধি
২৬ ফেব্রুয়ারি ২০২১, ০৮:৪২আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২১, ০৮:৫০

নাটোরের লালপুর উপজেলার নর্থ বেঙ্গল সুগার মিলের আখবাহী এক ট্রাক্টর থেকে ২১৫ লিটার ডিজেল পাইপের মাধ্যমে বিক্রি করা হচ্ছিলো এক দোকানে। এমন সময় র‌্যাব সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। জব্দ করা হয় ছয়টি জারকিন থেকে ২১৫ লিটার ডিজেল। এসময় আটক করা হয় ওই ট্রাক্টরের চালক, হেলপার ও ক্রেতা দোকানিকে। জিজ্ঞাসাবাদে ওই ক্রেতা-বিক্রেতারা জানায়, দীর্ঘদিন থেকেই তারা এমন কাজ চালিয়ে আসছিল।

নাটোর র‌্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার এএসপি মাসুদ রানা বৃহস্পতিবার মধ্যরাতে বিষয়টি নিশ্চিত করেছেন।

আটককৃতরা হলো লালপুর উপজেলার শালেশর এলাকার বাসিন্দা ও ট্রাক্টর চালক মনোয়ার হোসেন (৩৮), একই এলাকার বাসিন্দা ও ওই গাড়ির হেলপার  রানা হামিদ (১৮) এবং আহম্মদপুর এলাকার বাসিন্দা ও দোকানী নাজমুল ইসলাম (৪০)।

এএসপি মাসুদ রানা জানান, লালপুর উপজেলার দূর্গাপুর আখ সেন্টারের পাশে রাজাপুর-গোপালপুর পাকা রাস্তার বামে এক মুদি দোকানের সামনে ট্রাক্টর থামিয়ে পাইপের মাধ্যমে ওই তেল বিক্রি হচ্ছিলো। বৃহস্পতিবার সন্ধ্যার কিছু আগে এই ঘটনা ঘটে। গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে পৌঁছে ওই তেল জব্দ করা হয়। এসময় ওই তিন জনকে আটক করা হয়। তারা দীর্ঘদিন থেকেই সরকারি সম্পদ ওই ডিজেল কেনা-বেচার সঙ্গে জড়িত বলে স্বীকার করেছে।

/এফএস/
সম্পর্কিত
বারনই নদীতে মাছ মরে ভেসে ওঠার কারণ খুঁজতে তদন্ত কমিটি
মসজিদের দানবাক্স ভেঙে দুই বস্তায় ভরে টাকা নিয়ে গেলো দুই ব্যক্তি
রিলিফের সরকারি চাল ব্যবসায়ীর গুদামে, বললেন ‘লোভে পড়ে করেছি’
সর্বশেষ খবর
৫৮ বছর বয়সে বিয়েতে নেচে ২-৪ লাখ রুপি আয় করেন ‘আশিকি’র নায়ক
৫৮ বছর বয়সে বিয়েতে নেচে ২-৪ লাখ রুপি আয় করেন ‘আশিকি’র নায়ক
অটোরিকশায় বছরে ৪ হাজার কোটি টাকার রাজস্ব ক্ষতি: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
অটোরিকশায় বছরে ৪ হাজার কোটি টাকার রাজস্ব ক্ষতি: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
এক ইঞ্জিনের লঞ্চ নিরুৎসাহিত করছে সরকার: সংসদে নৌ-মন্ত্রী
এক ইঞ্জিনের লঞ্চ নিরুৎসাহিত করছে সরকার: সংসদে নৌ-মন্ত্রী
আগস্টে মূল্যস্ফীতি কমে ৮ দশমিক ২৬ শতাংশ
আগস্টে মূল্যস্ফীতি কমে ৮ দশমিক ২৬ শতাংশ
সর্বাধিক পঠিত
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
‘বিগ বসের’ নতুন সিজনে কত পারিশ্রমিক নিচ্ছেন সালমান খান, প্রতিযোগী কারা
‘বিগ বসের’ নতুন সিজনে কত পারিশ্রমিক নিচ্ছেন সালমান খান, প্রতিযোগী কারা