অবশ্যই টিকা নেবো: প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ ফেব্রুয়ারি ২০২১, ১৭:১৮আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২১, ১৮:২৭

কবে টিকা নেবেন জানতে চাইলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমি অবশ্যই টিকা নেবো। তবে আমার দেশের কত পার্সেন্ট মানুষ আগে নিতো পারলো, কত জনকে দিতে পারলাম সেটা দেখতে চাই। যদি আমার একটা টিকার জন্য আরেকটা মানুষের জীবন বাঁচে সেটাই তো সবচেয়ে বড় কথা, তাই না! আমার ৭৫ বছর বয়স। আজ আছি, কাল নেই। হায়াত-মউত কে বলতে পারে! যে কোনও সময় মারা যেতে পারি। আমি খোঁজ নিচ্ছি, আমাদের একটা টার্গেট করা আছে। সে পরিমাণ যখন দেওয়া হবে, তখন টিকা যদি বাঁচে, তখন আমারটা আমি নেবো। ’

মুখোমুখি সংবাদ সম্মেলন হলে সাংবাদিকরা প্রধানমন্ত্রীকে সামনাসামনি দেখার সুযোগ পেতেন বলে এক সাংবাদিক আক্ষেপ করার পর প্রধানমন্ত্রী বলেন, ‘দেশ ডিজিটাল হওয়ায় তাও তো দেখা হলো। না হলে তো এটাও হতো না।’

তিনি বলেন, ‘২০০৭ সালে ছোট জেলে বন্দি ছিলাম, এখন বড় জেলে। আমার তো বন্দি জীবন। কোথাও যেতে পারছি না। তবে এই ডিজিটাল হওয়ায় আজ বাংলাদেশ  একটা ধাপে উঠে আসতে পেরেছে। সবাই অত্যন্ত আন্তরিকতার সঙ্গে কাজ করেছে বলে আজ আমাদের এ অর্জন।’

উল্লেখ্য, বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের জন্য জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ লাভ করায় সংবাদ সম্মেলন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি ও তার ছোট বোন বঙ্গবন্ধুকন্যা শেখ রেহনা গণভবন থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এই সাংবাদিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হন।

শেখ রেহানা সম্প্রতি করোনা প্রতিরোধী ভ্যাকসিন নিয়েছেন। 

/জেএ/এফএস/
সম্পর্কিত
করোনা সনদ জালিয়াতি মামলা থেকে চিকিৎসককে অব্যাহতি দিলো ট্রাম্প প্রশাসন
করোনার বুস্টার ডোজ নিলেন পরিকল্পনা উপদেষ্টা
টিকা কেনায় অনিয়মের অভিযোগে সালমান এফ রহমানের বিরুদ্ধে অনুসন্ধান
সর্বশেষ খবর
আলপি চমকে জর্ডানকে হারালো বাংলাদেশ 
আলপি চমকে জর্ডানকে হারালো বাংলাদেশ 
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
এশিয়া কাপে জিতেও পাকিস্তানের মন্ত্রীর কাছ থেকে ট্রফি নেননি ভারতের মেয়েরা
এশিয়া কাপে জিতেও পাকিস্তানের মন্ত্রীর কাছ থেকে ট্রফি নেননি ভারতের মেয়েরা
সর্বাধিক পঠিত
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
‘ভালোবাসি-ভালোবাসি’ বলে পাগল করে ফেলেছিল, এখন বাড়ি আসায় পালিয়ে গেছে
‘ভালোবাসি-ভালোবাসি’ বলে পাগল করে ফেলেছিল, এখন বাড়ি আসায় পালিয়ে গেছে
ব্রিকস নেতাদের নৈশভোজে মোদির মেনুতে যা ছিল
ব্রিকস নেতাদের নৈশভোজে মোদির মেনুতে যা ছিল
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীতে বর্ণাঢ্য নৌকাবাইচ, দুই তীরে লাখো দর্শনার্থীর ভিড়
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীতে বর্ণাঢ্য নৌকাবাইচ, দুই তীরে লাখো দর্শনার্থীর ভিড়