লেখক মুশতাকের মৃত্যুর ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত কমিটি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ ফেব্রুয়ারি ২০২১, ১৮:৫৪আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২১, ১৮:৫৪

ডিজিটাল নিরাপত্তা আইনে গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে বন্দি অবস্থায় লেখক মুশতাক আহমেদের মৃত্যুর ঘটনা তদন্তে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। শনিবার (২৭ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিব তরুণ কান্তি শিকদারকে আহ্বায়ক করে এই কমিটি গঠন করা হয়। আগামী চার কার্যদিবসের মধ্যে এই বিষয়ে তদন্ত প্রতিবেদন দাখিল করার জন্য কমিটিকে নির্দেশ দেওয়া হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের উপ-সচিব মো. মনিরুজ্জামান স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে হাজতি মুশতাক আহমেদ (৫৩) ব্যথায় অজ্ঞান হয়ে যাওয়ার কারণে গত ২৫ ফেব্রুয়ারি সন্ধ্যায় উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে রাত আটটার দিকে তাকে মৃত ঘোষণা করেন। মুশতাক আহমেদের মৃত্যুর বিষয়ে সরেজমিন তদন্তপূর্বক একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করার জন্য নির্দেশক্রমে এই কমিটি গঠন করা হলো।

সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিব তরুণ কান্তি শিকদার ছাড়াও কমিটির অন্য সদস্যরা হচ্ছেন, গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবুল কালাম, ময়মনসিংহ বিভাগের ডিআইজি প্রিজনস জাহাঙ্গীর কবির, গাজীপুর জেলা কারাগারের সহকারী সার্জন ডাক্তার কামরুন নাহার ও সুরক্ষা সেবা বিভাগের উপ-সচিব আরিফ আহমদ।

চিঠিতে কমিটির কার্যপরিধি নির্ধারণ করে দেওয়া হয়। এতে বলা হয়, হাজতি বন্দির মৃত্যুতে কারা কর্তৃপক্ষের কোনও প্রকার গাফিলতি ছিল কিনা? যদি থাকে তাহলে দায়ী ব্যক্তিদের চিহ্নিত করা। এই বন্দি কারাগারে আসার পর তার কোনও স্বাস্থ্যগত সমস্যার বিষয়ে কারা কর্তৃপক্ষ অবহিত ছিলেন কিনা? যদি থাকেন তাহলে সেই বিষয়ে যথাযথ চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে কিনা? যদি না হয়ে থাকে তাহলে দায়ী ব্যক্তিদের চিহ্নিত করা।।

আরও পড়ুন:

লেখক মুশতাক আহমেদের মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি

মুশতাক আহমেদের ময়নাতদন্ত সম্পন্ন, অপমৃত্যুর মামলা

কাশিমপুর কারাগারে লেখক মুশতাক আহমেদের মৃত্যু

কারাগারে লেখক মুশতাকের মৃত্যু, মধ্যরাতে বিক্ষোভ

/জেইউ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আলপি চমকে জর্ডানকে হারালো বাংলাদেশ 
আলপি চমকে জর্ডানকে হারালো বাংলাদেশ 
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
এশিয়া কাপে জিতেও পাকিস্তানের মন্ত্রীর কাছ থেকে ট্রফি নেননি ভারতের মেয়েরা
এশিয়া কাপে জিতেও পাকিস্তানের মন্ত্রীর কাছ থেকে ট্রফি নেননি ভারতের মেয়েরা
সর্বাধিক পঠিত
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
‘ভালোবাসি-ভালোবাসি’ বলে পাগল করে ফেলেছিল, এখন বাড়ি আসায় পালিয়ে গেছে
‘ভালোবাসি-ভালোবাসি’ বলে পাগল করে ফেলেছিল, এখন বাড়ি আসায় পালিয়ে গেছে
ব্রিকস নেতাদের নৈশভোজে মোদির মেনুতে যা ছিল
ব্রিকস নেতাদের নৈশভোজে মোদির মেনুতে যা ছিল
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীতে বর্ণাঢ্য নৌকাবাইচ, দুই তীরে লাখো দর্শনার্থীর ভিড়
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীতে বর্ণাঢ্য নৌকাবাইচ, দুই তীরে লাখো দর্শনার্থীর ভিড়