ইসলামী ব্যাংকের সাবেক এমডি মনিরুল মাওলা কারাগারে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ জুন ২০২৫, ১৯:২০আপডেট : ২৩ জুন ২০২৫, ১৯:২০

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ মনিরুল মাওলাকে কারাগারে পাঠানো হয়েছে। সম্পদের উৎস গোপন ও অর্থ আত্মসাতের অভিযোগে করা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। 

দুর্নীতি দমন কমিশনের আবেদনের আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার (২৩ জুন) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিবের আদালত এই আদেশ দেন।

এদিন, দুর্নীতি দমন কমিশনের পক্ষে সংস্থাটির উপ-পরিচালক ও মামলার তদন্তকারী কর্মকর্তা ইয়াসির আরাফাত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন।

দুদকের পাবলিক প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘এটা যেহেতু দুর্নীতি দমন কমিশনের চট্টগ্রাম জেলা সমন্বিত কার্যালয়-১ এ দায়ের করা মামলা, তাই ঢাকায় এ মামলার জামিন বা রিমান্ড শুনানি করার সুযোগ নেই। ঢাকার আদালত আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এ মামলার জামিন বা রিমান্ড বিষয়ে শুনানি চট্টগ্রামের আদালতে হবে।’

এর আগে, গত ২২ জুন দিবাগত রাত সোয়া ১২টার দিকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার নিজ বাসা থেকে মনিরুল মাওলাকে গ্রেফতার করে ডিবি পুলিশ।

জানা যায়, আসামির বিরুদ্ধে প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে নথিপত্র তৈরি ও তা ব্যবহার করার অভিযোগ রয়েছে। এর মাধ্যমে তিনি ইসলামী ব্যাংকের মোট এক হাজার ৯২ কোটি ৪৬ লাখ টাকা আত্মসাৎ করেছেন এবং আত্মসাৎকৃত অর্থের প্রকৃত উৎস ও প্রকৃতি গোপন করতে তিনি অর্থ স্থানান্তর, হস্তান্তর ও রূপান্তরের মাধ্যমে মানিলন্ডারিং করেছেন মর্মে মামলায় উল্লেখ করা হয়। 

/এনএইচ/আরআইজে/
সম্পর্কিত
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
নিয়োগ-টেন্ডার বাণিজ্যের অভিযোগ: এলজিইডির সাবেক পিডির বিরুদ্ধে অনুসন্ধানে দুদক
হত্যা মামলায় গ্রেফতার সাবেক এমপি মুজিবুর রহমান কারাগারে
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম