আমি কারও রক্তচক্ষু ভয় করি না: কাদের মির্জা

নোয়াখালী প্রতিনিধি
১৭ মার্চ ২০২১, ১৭:৫৬আপডেট : ১৭ মার্চ ২০২১, ১৭:৫৬

সুষ্ঠু তদন্তের মাধ্যমে কোম্পানীগঞ্জের প্রতিটি ঘটনার বিচারের দাবি জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা। তিনি বলেন, ‘আমি কারও রক্ত চক্ষুকে ভয় করি না। মানুষের আমার ওপর দরদ আছে। মানুষ আমার খবর নেয়। তাই যত ঘটনা ঘটেছে, সব ঘটনার বিভাগীয় তদন্ত ঢাকা থেকে করতে হবে। পিবিআইকে মামলা দিয়েছে। পিবিআই আগে কি বলেছে, এখন কি বলে বুঝি না। এসপি সাহেব পিবিআইকে প্রভাবিত করে মামলা ভিন্ন খাতে নেওয়ার ষড়যন্ত্র করছে।’

বুধবার (১৭ মার্চ) সকালে বসুরহাট জিরো পয়েন্টে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণের আগে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘নেত্রী আমাকে বলেছে তুমি শান্ত থাকো। আমি শান্ত আছি, আমি কারও কাছে বলবো না। আমি বিচার আল্লাহর কাছে দেব। আর সমস্ত কাগজপত্র রেডি করে রেখেছি। সেগুলা আমি নেত্রী শেখ হাসিনার হাতে তুলে দেবো। আমি কোনও বাটপার নেতার পেছনে রাজনীতি করি না। আমি রাজনীতি করি বঙ্গবন্ধুর আদর্শের, আমি রাজনীতি করি শেখ হাসিনার উন্নয়নের। আমি রাজনীতি করি শেখ হাসিনার সুযোগ্য সন্তান বঙ্গবন্ধুর দৌহিত্র সজীব ওয়াজেদ জয়ের। যে ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠার রাজনীতি তিনি করছেন, আমি সে রাজনীতির সঙ্গে আছি।’

কাদের মির্জা আরও বলেন, দুই সন্তান ছাড়া কেউ জননেত্রী শেখ হাসিনাকে সহযোগিতা করে না। সবাই বলে আপনি সেনাবাহিনীর প্রধান অমুককে বানান, নৌ-বাহনীর প্রধান অমুককে বানান, বিমান বাহিনীর প্রধান অমুককে বানান, অমুককে এমপি বানান, অমুককে মন্ত্রী বানান, এসব নিয়ে ব্যস্ত সব নেতা। কিন্তু এ দু’জন জননেত্রী শেখ হাসিনার উন্নয়নে সহযোগিতা করেন।

তিনি আরও বলেন, নোয়াখালীর ডিসি, এসপি, ডিবির ওসি, কোম্পানীগঞ্জের ইউএনও, এসিল্যান্ড, ওসি ও ওসি (তদন্ত) এদেরকে প্রত্যাহার না করলে যতই চেষ্টা করুক, কোম্পানীগঞ্জে শান্তি আসবে না, এটা স্পষ্ট।

 

আরও পড়ুন:

ওবায়দুল কাদেরের স্ত্রীর বিরুদ্ধে হত্যার পরিকল্পনার অভিযোগ কাদের মির্জার
কোম্পানীগঞ্জে অস্থিতিশীলতার জন্য দায়ী ওবায়দুল কাদেরের সহধর্মিণী: কাদের মির্জা
কাদের মির্জাসহ ১৬৪ জনের বিরুদ্ধে আদালতে হত্যামামলা
কাদের মির্জার বিরুদ্ধে আরও এক মামলা
কাদের মির্জাকে গ্রেফতারের দাবি কোম্পানীগঞ্জ আওয়ামী লীগের
কাদের মির্জার অভিযোগ ভিত্তিহীন: এমপি একরামুল করিম
জেলহাজতে কোম্পানীগঞ্জের সাবেক উপজেলা চেয়ারম্যান বাদল
আরেক মামলায় শ্যোন অ্যারেস্ট বাদল জেল হাজতে
বাদলের বিরুদ্ধে কাদের মির্জার অনুসারীর মামলা

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক