কাদের মির্জার অভিযোগ ভিত্তিহীন: এমপি একরামুল করিম

নোয়াখালী প্রতিনিধি
১৩ মার্চ ২০২১, ২১:০০আপডেট : ১৩ মার্চ ২০২১, ২১:০০

নোয়াখালী প্রতিনিধিবাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই ও বসুরহাট পৌর মেয়র আবদুল কাদের মির্জার অভিযোগকে ভিত্তিহীন ও কল্পনাপ্রসূত বলে মন্তব্য করেছেন নোয়াখালী (সদর ও সুবর্ণচর) আসনের সংসদ সদস্য মোহাম্মদ একরামুল করিম চৌধুরী।

শনিবার (১৩ মার্চ) সকালে কাদের মির্জা সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী ও ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। শুক্রবার রাতে একরামুল করিম চৌধুরী নিজ বাড়িতে নিজাম হাজারীর সঙ্গে আমাকে হত্যার পরিকল্পনার জন্য বৈঠক করেন। আমার এখানে আবারও হামলা করার প্রক্রিয়া চলছে।

তবে বিকালে এমপি একরামুল করিম চৌধুরী এমপি ফোনে আবদুল কাদের মির্জার অভিযোগের জবাবে বলেন, আমি ব্যক্তিগত কাজে ঢাকায় অবস্থান করছি। গত এক সপ্তাহ ধরে আমি এলাকার বাইরে। কাদের মির্জা তাকে হত্যা করার জন্য আমার বাড়িতে যে পরিকল্পনা হয়েছে বলে দাবি করেছে তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও অসত্য। এটি তার কল্পনাপ্রসূত বচন।

তিনি আরও বলেন, আমি ব্যবসায়িক কাজে চট্টগ্রামে ব্যস্ত ছিলাম। এরপর অন্য কাজে ঢাকায় অবস্থান করছি। আমার স্ত্রী ও সন্তানও আমার সঙ্গে রয়েছে। তাই কাদের মির্জার অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেন তিনি।

আরও পড়ুন:
আমাকে হত্যার জন্য মিটিং করা হয়েছে: কাদের মির্জা
কাদের মির্জাকে গ্রেফতারের দাবি কোম্পানীগঞ্জ আওয়ামী লীগের
‘কাদের মির্জার নাম বাদ দিলে মামলা নেবে পুলিশ’

কাদের মির্জার ৬ কর্মী আটক

কাদের মির্জা কি গ্রেফতার হচ্ছেন?

কোম্পানীগঞ্জে সহিংসতা: আওয়ামী লীগ নেতা বাদল আটক

কোম্পানীগঞ্জে বিশৃঙ্খলায় জড়িতরা ছাড় পাবে না: ওবায়দুল কাদের

জেলা সভাপতি মেরুদণ্ডহীন প্রাণী, তথ্যমন্ত্রীকে তদন্তের দায়িত্ব দিন: কাদের মির্জা

বসুরহাট পৌরসভা ভবন ঘিরে রেখেছে র‌্যাব-পুলিশ

 

/টিটি/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের